হোম > প্রযুক্তি

ক্রেডিট কার্ডের ব্যবহার  

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তির বহুমুখী ব্যবহার মানুষের জীবনকে দিয়েছে গতিশীলতা। ব্যাংকিং সেক্টরে প্রযুক্তির নানামুখী ব্যবহার এখন লক্ষ্য করা যায় বিশ্বব্যাপী। ইন্টারনেট ব্যাংকিং, ই ওয়ালেটসহ নানারকম সেবা প্রযুক্তির কল্যাণেই গ্রাহকেরা পেয়ে থাকে। ব্যাংকে লেনদেনের জন্য এখন ইলেকট্রনিক কার্ডের নানা রকম ব্যবহার হচ্ছে। গ্রাহকদেরকে বহুমুখী সুবিধা দিচ্ছে এই ইলেকট্রনিক কার্ড। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ইলেকট্রনিক কার্ডের উদাহরণ। 

ক্রেডিট কার্ড হচ্ছে একটি চিপ-ভিত্তিক প্লাস্টিকের কার্ড। ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা বাকিতে লেনদেনের সুবিধা পেয়ে থাকে। প্রতিটি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আগে থেকেই ঠিক করে দেওয়া ক্রেডিট লিমিট থাকে। এর মানে হচ্ছে একটি নির্দিষ্ট অঙ্কের লেনদেনের পর আর ক্রেডিট কার্ড থেকে অর্থ খরচ করা যায় না। ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করার পর আবার এটি ব্যবহার করা যায়। ব্যবহারকারী যখন কোনো অর্থ প্রদানের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তখন উক্ত অর্থ সেভিংস/কারেন্ট অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় না।

ক্রেডিট কার্ডধারীর নাম, ক্রেডিট কার্ড নাম্বার, মেয়াদ শেষের তারিখ, সিভিভি, ক্রেডিট কার্ডধারীর স্বাক্ষর এবং কাস্টমার কেয়ার সেন্টারের বিবরণ প্রভৃতি তথ্য দেওয়া থাকে ক্রেডিট কার্ডে।

ক্রেডিট কার্ড নেওয়ার সময় যে বিষয়গুলো প্রয়োজন হয় সেগুলো হলো–জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেট, চাকরিজীবীর ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা স্যালারি সার্টিফিকেট, এক বছরের ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, Memorandum of Association, ৩ মাসের ব্যাংক ট্রানজেকশন স্টেটমেন্ট ইত্যাদি।

ক্রেডিট কার্ড কেনাকাটা সহজ করেছে, তবে সময় মতো ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা টাকা পরিশোধ না করলে গুনতে হয় জরিমানা। আর ক্রেডিট কার্ড অনেক সময় খরচ করার প্রবণতা বাড়িয়ে দেয়।

শেয়ারবাজারে নাম লেখাতে আবেদন স্পেসএক্সের, ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

প্রথমে ‘ওয়ার্ক ফ্রম হোম’, ভোর ৪টায় ই-মেইলে ৮০০০ কর্মী ছাঁটাই

এআই দিয়ে সর্বশেষ উপন্যাস লিখলেন নোবেলজয়ী লেখক

ওপেনএআইয়ের বিরুদ্ধে করা মামলায় হারলেন মাস্ক

রোদে ত্বক পোড়ার অভিজ্ঞতা: শক্তি সংরক্ষণের নতুন প্রযুক্তি

ইনস্টাগ্রাম ‘ইনস্ট্যান্টস’ ফিচারে ছবি চলে যাওয়া ঠেকাতে যা করবেন

ম্যালওয়্যার ঠেকাতে নতুন ডিভাইস ‘সাইলেন্টগ্লাস’

স্মার্ট চশমা বাস্তব করছে ‘লেটিনএআর’

উদ্ভাবনে বিশ্বে ‘এক নম্বর’ ইসরায়েল: ইলন মাস্ক

‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য’, পুরুষ ব্যবহারকারীদের ব্যঙ্গ করলেন মাস্ক