হোম > জীবনধারা > গ্যাজেট

বাজারে এল অপো এ৫ প্রোর নতুন ভ্যারিয়েন্ট

আজকের পত্রিকা ডেস্ক­

অপো এ৫ প্রো–এর নতুন ভ্যারিয়েন্ট। ছবি: বিজ্ঞপ্তি

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।

স্মার্টফোন ফটোগ্রাফিতে একেবারে নতুন মাত্রা যোগ করেছে অপো এ৫ প্রোর নতুন ভ্যারিয়েন্ট। এতে রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পানির নিচে অনায়াসে চমৎকার সব ছবি তুলতে পারবেন।

আইপি ৬৬, আইপি ৬৮, এবং আইপি ৬৯ সার্টিফিকেশনপ্রাপ্ত অপো এ৫ প্রো নতুনভাবে ‘টেকসই স্মার্টফোন’ সংজ্ঞায়িত করেছে। ডিভাইসটির জন্য ইন্ডাস্ট্রি-লিডিং সার্টিফিকেশনগুলো পানি, ধুলাবালি ও আঘাতের বিরুদ্ধে অতুলনীয় সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে।

এআই ইরেজার ২.০-এর মাধ্যমে ব্যবহারকারী খুব সহজেই ছবির অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলতে পারেন, আর এআই রিফ্লেকশন রিমুভার গ্লেয়ার বা প্রতিফলন দূর করে আরও পরিষ্কার ও প্রফেশনাল লুকিং ছবি দেয়। এআই আনব্লার ফিচার ঝাপসা বা ফোকাস হারানো ছবিকে আবার স্পষ্ট করে তোলে।

এ ছাড়া এআই ক্লিয়ারিটি এনহ্যান্সার ছবির প্রতিটি খুঁটিনাটি নিখুঁতভাবে এডিট করে উপহার দেয় ঝকঝকে, হাই-ডেফিনিশন ইমেজ।

অপো এ৫ প্রোর ব্যবহার করা হয়েছে স্মার্ট কালারওস ১৫ লাইট, যা চালিত হচ্ছে শক্তিশালী ট্রিনিটি ইঞ্জিনের মাধ্যমে।

ইউজার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে, অপো দিচ্ছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, যা নিশ্চিত করে যে দীর্ঘদিন ব্যবহারের পরেও ডিভাইসটি আগের মতোই পারফর্ম করবে ও সাড়া দেবে।

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করেছে ইরানিরা

কাজের ধরন বদলে দিচ্ছে হিউম্যানয়েড

গবেষণায় ডিজিটাল পাসপোর্ট কেন দরকার

১৪ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে অস্ট্রিয়া

শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি, লস অ্যাঞ্জেলেসে মেটা-গুগলকে ৬ মিলিয়ন ডলার জরিমানা

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, মেটা-ইউটিউবকে দায়ী করে ক্যালিফোর্নিয়ার আদালতের রায়

রুশ হ্যাকারদের কবলে মার্কিন রাজনীতিক ও সামরিক কর্মকর্তারা

শিশুর নিরাপত্তাঝুঁকি: যুক্তরাষ্ট্রে মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

ওনলিফ্যানসের মালিক রাদভিনস্কি মারা গেছেন, রেখে গেছেন বিপুল সম্পত্তি

আইফোনও নিরাপদ না, ব্যবহারকারীদের ঘুম হারাম করতে পারে হ্যাকার: গবেষণা