হোম > প্রযুক্তি

রাশিয়ায় পেমেন্ট-ভিত্তিক সব সার্ভিস স্থগিত করছে গুগল ও  ইউটিউব

প্রযুক্তি ডেস্ক

রাশিয়ায় পেমেন্ট-ভিত্তিক সব সার্ভিস স্থগিত করছে অ্যালফাবেট ইন করপোরেশনের ইউটিউব ও গুগল প্লে স্টোর । পশ্চিমা বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় ব্যাংকিং ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ায় ইউটিউব ও গুগল প্লে এই সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি গুগল এবং ইউটিউব রাশিয়ায় অনলাইন বিজ্ঞাপন বিক্রি বন্ধ করে দেয়। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর টুইটার এবং স্ন্যাপ এর পদাঙ্ক অনুসরণ করে বিজ্ঞাপন বিক্রি বন্ধ করে গুগল এবং ইউটিউব।

ইউটিউব বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘এবার আমরা রাশিয়ার দর্শকদের জন্য ইউটিউব প্রিমিয়াম, চ্যানেল মেম্বারশিপ, সুপার চ্যাট এবং মার্চেন্ডাইজ সহ আমাদের সমস্ত আর্থিক লেনদেন ভিত্তিক ফিচারগুলোর সার্ভিসও স্থগিত করছি’।

তবে, রাশিয়ার ইউটিউব চ্যানেলগুলো এরপরও রাশিয়ার বাইরের দর্শকদের কাছ থেকে বিজ্ঞাপন এবং পেইড ফিচারের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবে। যার মধ্যে সুপার চ্যাট এবং মার্চেন্ডাইজ সেলস অন্তর্ভুক্ত রয়েছে। একটি কোম্পানি সাপোর্ট ওয়েবসাইট অনুসারে, গুগল প্লে-তে বিনামূল্যের অ্যাপগুলোও রাশিয়াতে সহজলভ্য ।

ভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদ পেতে বাইন্যান্স থেকে চুরি হয় ৬.৩ বিলিয়ন ডলার

এআইয়ের তৈরি সৃজনশীল কাজের মালিক কে

সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব রোধে নড়েচড়ে বসেছে বিশ্ব

২২ বছরের পুরোনো ত্রুটি, এআই ভেঙে দিল দুই দিনে

এআই চ্যাটবট ব্যবহারে যা করবেন, করবেন না

এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত: স্যাম অল্টম্যান

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

ফের হ্যাকিংয়ের ভয়, বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলার তুলে নিলেন গ্রাহকেরা

এআই-এর কারণে কমছে গুগল সার্চ, একদিনে অ্যালফাবেটের ৫০০ বিলিয়ন ডলার উধাও

ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি: ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের