হোম > প্রযুক্তি

মহাকাশে এক বছরে সর্বোচ্চসংখ্যক স্যাটেলাইট পাঠাল স্পেসএক্স 

চলতি বছরের প্রথম সাত মাসের মধ্যেই মহাকাশে ৩২টি স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। বিশ্বব্যাপী নিজের ইন্টারনেট সেবা ছড়িয়ে দিতে কক্ষপথে নিজস্ব স্যাটেলাইটব্যবস্থা গড়ে তুলতেই একের পর এক স্যাটেলাইট পাঠাচ্ছে স্পেসএক্স। গত বছর সর্বোচ্চ ৩১টি স্যাটেলাইট পাঠিয়েছিল ইলন মাস্কের প্রতিষ্ঠান। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেসএক্সের এই ৩২তম স্যাটেলাইট প্রতিষ্ঠানটির নিজস্ব রকেট ফ্যালকন–৯-এ করে উৎক্ষেপণ করা হয়। স্টারলিংক প্রকল্পের মাধ্যমে বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে মহাকাশে নিজেদের স্যাটেলাইটের একটি সংযুক্ত ব্যবস্থা গড়ে তুলতে চাইছেন মাস্ক। 

এখন পর্যন্ত ৪৬টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে স্পেসএক্স। সর্বশেষ স্যাটেলাইট পাঠানোর বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে জানিয়েছেন, ‘রেকর্ডসংখ্যক স্যাটেলাইট পাঠানোয় স্পেসএক্স টিমকে অভিনন্দন।’ 

গতকাল শুক্রবার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্পেসএক্সের নিজস্ব উৎক্ষেপণকেন্দ্র ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। স্পেসএক্স এ পর্যন্ত প্রায় ৩ হাজার স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে। 

মধ্যপ্রাচ্য ও মেনা অঞ্চলে শিশুদের ‘সুপারভাইজড’ অ্যাকাউন্ট চালু করল ইউটিউব

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

চীনে চালু হলো মানবসদৃশ রোবটের প্রথম স্কুল

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক

ভবিষ্যৎমুখী সাইফাই জগতের গ্যাজেট

হোয়াটসঅ্যাপে আর লাগবে না ফোন নম্বর, আসছে নতুন ইউজারনেম ফিচার

চ্যাটজিপিটির নতুন ফিচার: শিডিউল টাস্ক, কারা পাবেন, কীভাবে ব্যবহার করবেন

সহজ হবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

২৯ কোটি টাকার বকেয়া আয়কর একসঙ্গে পরিশোধ করল বিএসসিএল

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল