হোম > প্রযুক্তি

স্যামসাং গ্যালাক্সি ডিভাইসে ভাইরাসের আক্রমণ ঠেকাতে নতুন অটো ব্লকার

ঝুঁকিপূর্ণ অ্যাপ ইনস্টল ও ডাইরেক্ট মেসেজে লুকানো ম্যালিসাস কোডের মাধ্যেম ভাইরাসের আক্রমণ থেকে গ্যালাক্সি ডিভাইসকে বাড়তি সুরক্ষা দিতে নতুন ফিচার নিয়ে আসছে স্যামসাং। অটো ব্লকার সিকিউরিটি (নিরাপত্তা) নামে টুলের বিস্তারিত তুলে ধরেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও। 

অটো ব্লকার টুল কি

অটো ব্লকার টুল অতিরিক্ত নিরাপত্তার প্যাকেজ। এটি স্যামসাংয়ের ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের ডিভাইসে কাস্টমাইজেশনের সুযোগ দেয়। 

অটো ব্লকারে যেসব ফিচার রয়েছে

আনঅথোরাইজড উৎস থেকে ডিভাইসে ফাইল স্থানান্তর বা অ্যাপ ইনস্টলকে বলে সাইডলোডিং। সাইডলোডিংয়ের অনেক সুবিধা রয়েছে যেমন—মনের মতো কাস্টমাইজেশন করা এবং ডিভাইসের কার্যকারিতার ওপর নিয়ন্ত্রণ রাখা। এই আনঅথোরাইজড উৎস থেকে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করায় বাধা দেবে অটো ব্লকার। 

ডিভাইসে অটো ব্লকার ফিচারটি ডিফল্ট সেটিংসে বন্ধ থাকবে। তাই যারা নিরাপদ উপায়ে সাইডলোডিং করতে পছন্দ করে, তারা এই কাজ চালিয়ে যেতে পারবে। আবার যাদের সাইডলোডিং বা ব্যাপক কাস্টমাইজেশনের অভ্যাস নেই, তারা অটো ব্লকার চালু করে নিতে পারে। ফিচারটি চালু করলে ভয়েস ফিশিংয়ের মতো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা পাওয়া যাবে। 
 
অটো ব্লকারে আরও অনেক নিরাপত্তা ফিচার রয়েছে। এর ‘অ্যাপ সিকিউরিটি চেক’ ফিচার চালু করলে ইউএসবি কেব্‌লের মাধ্যমে ক্ষতিকর কমান্ড ও সফটওয়্যার ইনস্টলেশন বন্ধ হবে। সেই সঙ্গে ম্যালওয়্যারও শনাক্ত করা যাবে। নিজের ডিভাইসটি যখন অন্য কারও কাছে থাকে (যেমন–এয়ারপোর্টে চার্জ দেওয়ার ক্ষেত্রে) তখন এই ফিচারের মাধ্যমে সুরক্ষা পাওয়া যাবে। 

ডিভাইসের মেসেজিংয়ের ক্ষেত্রেও ফিচারটি সুরক্ষা প্রদান করে। ডাইরেক্ট মেসেজে লুকানো ম্যালিসিয়াস কোড থাকে। এই মেসেজগুলোতে ক্লিক না করলেও ভাইরাসগুলো ডিভাইসে আক্রমণ করতে পারে। এই পরিস্থিতিতে অটো ব্লকার এই কোডগুলো ব্লক করবে। 

ওয়ান ইউআই ৬-এর সঙ্গে সংগতিপূর্ণ স্যামসাং গ্যালাক্সি ডিভাইসে এই টুল পাওয়া যাবে।

মাত্র ১২ দিনেই ট্রিলিয়নেয়ার খেতাব হারালেন ইলন মাস্ক

মানুষের মতো নারী-পুরুষে বৈষম্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তাও: জাতিসংঘ

কে এই কুনাল শাহ, কেন দর্শনের ছাত্রকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দিল মেটা

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে

এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ