হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের সুরক্ষায় পাসকি

সাদাত হোসেন

বর্তমান সময়ে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ জনপ্রিয় অ্যাপ। প্রতি মিনিটে কয়েক শ কোটি বার্তা আদান-প্রদান হয় ব্যক্তিগত কিংবা পেশাগত কাজে। আর তাই হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিছুদিন পরপরই যুক্ত করছে নতুন ফিচার। এরই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাসকি। গুগলের পর হোয়াটসঅ্যাপই সবচেয়ে বড় ব্যবহারকারীর প্ল্যাটফর্ম, যারা পাসকি ফিচারটি মূলধারায় নিয়ে এসেছে।

পাসকিগুলোর মাধ্যমে ইউজারদের লগইন করার বিষয়টি পরীক্ষা করছে, যা মূলত ইউজারদের ফোনের বায়োমেট্রিক সুরক্ষা ব্যবহার করে করা হয় এবং পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজনীয়তা পড়ে না। গুগল এবং অ্যাপল এরই মধ্যে এই বছর তাদের ওয়েব ব্রাউজারগুলোর জন্য পাসকিগুলো গ্রহণ করেছে এবং মেটাসহ অন্যান্য কোম্পানি ইউজারদের একটি পাসওয়ার্ডহীন ভবিষ্যৎ তৈরির চেষ্টা করে চলেছে; অর্থাৎ এখন থেকে নাম কিংবা সংখ্যায় হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড দিতে হবে না। পাসকিগুলো ব্যবহারকারীদের জন্য প্রক্রিয়াটিকে স্ট্রিমলাইন করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আনলক করতে এবং প্রবেশাধিকার পেতে শুধু মুখমণ্ডল, আঙুলের ছাপ বা পিন প্রয়োজন হবে।

হোয়াটসঅ্যাপের বিটা চ্যানেলে পাসকি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। আইফোনের জন্য হোয়াটসঅ্যাপ পাসকি ফিচার কখন আসবে, সে সম্পর্কে কিছু জানায়নি মেটা।

হোয়াটসঅ্যাপে পাসকি ফিচার যুক্ত হওয়ার মাধ্যমে পাসওয়ার্ড মনে রাখা বা ডেটা ব্রিচ কিংবা ফিশিংয়ের মাধ্যমে পাসওয়ার্ড কম্প্রোমাইজ হয়ে যাওয়া থেকে মুক্তির এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। অবশ্য তার মানে এই নয় যে বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা দুই বিলিয়ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সব ডিজিটাল ঝুঁকি থেকে সম্পূর্ণ নিরাপদ। 

সূত্র: টেক ক্রাঞ্চ, দ্য ভার্জ

মানুষের নীতি বলে কিছু নেই—মানবজাতি নিয়ে মত দিল ১৪টি এআই মডেল

জৈব অস্ত্র থেকে ব্ল্যাকমেল—অ্যানথ্রপিকের ১০০ পাতার ঝুঁকিতালিকায় যা যা আছে

ফোল্ডেবল আইফোনের হাইপ কি শেষ, দাগ পড়ছে স্ক্রিনে

৬০ হাজার কর্মীকে ‘স্বেচ্ছায় পদত্যাগে’র সুযোগ দিচ্ছে মাইক্রোসফট

সাইবার আক্রমণের বৈশ্বিক চিত্র, কতটা সুরক্ষিত আমাদের সাইবার দুনিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ আনুন নিজের হাতে

কৃত্রিম বুদ্ধিমত্তার চেতনাসম্পন্ন হওয়া নিয়ে বিতর্ক

প্রযুক্তিবিশ্বে যে উদ্যোগগুলো মুখ থুবড়ে পড়েছে

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

পিএইচপি নিয়ে কেন এত হইচই, ইন্টারনেটে মহাবিপর্যয় যেভাবে ঠেকালেন এক স্বেচ্ছাসেবী