হোম > প্রযুক্তি

ইনস্টাগ্রামে পাঠানো মেসেজ এডিট করবেন যেভাবে 

অনেক সময় মেসেজ পাঠানোর পর ভুল বানান চোখে পরে। তাই মেসেজ পাঠানোর পর এডিট করার প্রয়োজনীয়তা দেখা যায়। এজন্য পাঠানো মেসেজ এডিট করার ফিচার যুক্ত করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। 

নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএসের ইনস্টাগ্রামের অ্যাপে ব্যবহার করা যাবে। 

যেসব বিষয় খেয়াল রাখতে হবে
নতুন ফিচারটি মাধ্যমে পাঠানো মেসেজ ১৫ মিনিটের মধ্যে এডিট করার সুবিধা পাওয়া যাবে। আর একটি মেসেজ সর্বোচ্চ পাঁচবার এডিট করা যাবে। এরপর এডিট অপশনটি আর দেখা যাবে না। তবে ফোনের নোটিফিকেশনে আসা মেসেজগুলো পরিবর্তন হবে না। 

কম্পিউটার বা মোবাইলের ওয়েব ভার্সনে ফিচারটি এখনো চালু করা করা হয়নি। 

পাঠানো মেসেজ এডিট করবেন যেভাবে 
অ্যান্ড্রয়েড ও আইফোনে পাঠানো মেসেজ এডিট করার পদ্ধতি একই। এই প্রতিবেদনে আইফোনের উদাহরণ দিয়ে পদ্ধতিটি তুলে ধরা হলো—

১.পাঠানো মেসেজগুলোর ওপর ট্যাপ করে ধরে রাখুন। এরপর একটি কনটেক্সট মেনু চালু হবে এবং কয়েকটি অপশন দেখা যাবে। মেনু থেকে ‘এডিট’ অপশনটি নির্বাচন করুন। 
২.এরপর মেসেজটি এডিট করুন। মেসেজ এডিট শেষ হলে সেন্ড করুন। 
৩.এডিট করা হয়েছে বলে মেসেজটি নিচে ইনস্টাগ্রাম একটি ছোট টেক্সট দেখাবে। ফলে সেন্ডার সহজেই বুঝতে পারবে, এগুলো এডিট করা মেসেজ, নতুন কোনো মেসেজ নয়। 

মেসেজগুলো ওপরে ‘এডিট’ ট্যাগ থাকবে ফলে রিসিভার বুঝতে পারবে মেসেজটি এডিট করা হবে। 

হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে মতো অন্যান্য ম্যাসেজিং অ্যাপেও এই ফিচার চালু করা হয়েছে। তাই পুরো মেসেজ আবার পাঠানোর চেয়ে মেসেজের কিছু অংশ এডিটে করার সুবিধা থাকলে ব্যবহারকারীর মূল্যবান সময় নষ্ট হবে না। আর গ্রাহকেরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হবে না।

১৫৬ বছরের পথচলা: এবার টিকটকে বিজ্ঞান নিয়ে হাজির বিশ্বখ্যাত সাময়িকী ‘নেচার’

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করেছে ইরানিরা

কাজের ধরন বদলে দিচ্ছে হিউম্যানয়েড

গবেষণায় ডিজিটাল পাসপোর্ট কেন দরকার

১৪ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে অস্ট্রিয়া

শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি, লস অ্যাঞ্জেলেসে মেটা-গুগলকে ৬ মিলিয়ন ডলার জরিমানা

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, মেটা-ইউটিউবকে দায়ী করে ক্যালিফোর্নিয়ার আদালতের রায়

রুশ হ্যাকারদের কবলে মার্কিন রাজনীতিক ও সামরিক কর্মকর্তারা

শিশুর নিরাপত্তাঝুঁকি: যুক্তরাষ্ট্রে মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

ওনলিফ্যানসের মালিক রাদভিনস্কি মারা গেছেন, রেখে গেছেন বিপুল সম্পত্তি