হোম > প্রযুক্তি

শেষ মুহূর্তে চীনে ট্রাম্পের সঙ্গী এনভিডিয়ার সিইও, আলোচনায় থাকতে পারে এআই চিপ বিক্রি

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত

চীনে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের ‘উন্মুক্ত’ সুযোগের জন্য দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংকে বিশেষ অনুরোধ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বেইজিংয়ে এক সম্মেলনে যোগ দেওয়ার পথে তিনি এ মন্তব্য করেন। যাত্রাপথে আলাস্কায় যাত্রাবিরতিকালে ট্রাম্পের এই প্রতিনিধিদলে নতুন করে যুক্ত হয়েছেন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।

গত প্রায় এক দশকের মধ্যে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাচ্ছেন। ইরানের সঙ্গে যুদ্ধাবস্থার কারণে দেশে নিজের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে, তা কাটিয়ে উঠতে এবং বড় ধরনের কোনো অর্থনৈতিক সাফল্য পেতেই ট্রাম্পের এই সফর।

ট্রাম্প যখন আড়ম্বরপূর্ণ এই সফরের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাঁর শীর্ষ বাণিজ্য আলোচক স্কট বেসেন্ট দক্ষিণ কোরিয়ায় চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। গত বছর বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশের মধ্যে স্বাক্ষরিত একটি ভঙ্গুর বাণিজ্য চুক্তি টিকিয়ে রাখাই এই আলোচনার মূল লক্ষ্য।

ট্রাম্পের সফরসঙ্গী সিইওরা মূলত সেসব প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন, যারা চীনের সঙ্গে ব্যবসায়িক জটিলতা নিরসনে আগ্রহী। এর মধ্যে এনভিডিয়া অন্যতম। প্রতিষ্ঠানটি তাদের শক্তিশালী ‘এইচ-২০০’ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপ চীনে বিক্রি নিয়ে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য লড়াই করে যাচ্ছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি প্রেসিডেন্ট সিকে অনুরোধ করব চীনকে “উন্মুক্ত” করে দিতে, যাতে এই প্রতিভাবান ব্যক্তিরা (সিইওরা) তাঁদের “ম্যাজিক’ দেখাতে পারেন। প্রেসিডেন্ট সি একজন অসাধারণ ব্যক্তিত্বের নেতা। এটিই হবে তাঁর কাছে প্রথম অনুরোধ।”

সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, শেষ মুহূর্তে ট্রাম্প জেনসেন হুয়াংকে এই সফরে যাওয়ার অনুরোধ করেন। চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসের পক্ষ থেকে সফরসঙ্গী নির্বাহীদের যে তালিকা দেওয়া হয়েছিল, সেখানে হুয়াংয়ের নাম ছিল না। আলাস্কায় জ্বালানি নেওয়ার সময় হুয়াংকে এয়ারফোর্স ওয়ানে উঠতে দেখা যায়। স্থানীয় সময় আজ বুধবার রাতে ট্রাম্পের বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। সেখানে সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক ছাড়াও নৈশভোজ এবং ইউনেসকো হেরিটেজ সাইট ‘টেম্পল অব হেভেন’ পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

বাণিজ্য ছাড়াও এই আলোচনায় ইরান যুদ্ধ থেকে শুরু করে তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির মতো স্পর্শকাতর বিষয়গুলো উঠে আসবে। ধারণা করা হচ্ছে, তেহরান যেন ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে আসে, সে জন্য চীনকে রাজি করানোর চেষ্টা করবেন ট্রাম্প। তবে ট্রাম্প ব্যক্তিগতভাবে জানিয়েছেন, এ ক্ষেত্রে তাঁর চীনের সহায়তার প্রয়োজন হবে না।

ব্যান্ডউইডথ সরবরাহে কোনো ঘাটতি নেই: বিএসসিপিএলসি

মাঝরাতে বেজে উঠছে গুগলের চালকবিহীন গাড়ির অ্যালার্ম, অতিষ্ঠ লন্ডনবাসী

এআইয়ের যুগে বুদ্ধি শাণিত রাখবেন যেভাবে

হ্যাকারদের দৌরাত্ম্য এখন জনপরিসরে

খনির শহরে সবুজ প্রযুক্তি

মোবাইল ফোনে কি-বোর্ডের প্রত্যাবর্তন নস্টালজিয়া নাকি প্রয়োজন

ফেসবুকের প্রাইভেসি চেকআপ টুল ব্যবহার

স্যামসাংয়ের বিরুদ্ধে ১৭৫ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা

নন-ফিল্টারড ডেটা সুবিধা পাবে স্টারলিংক

কেব্‌ল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী