হোম > প্রযুক্তি

হেলিকপ্টারের চেয়ে দ্রুত চলবে ভারতের ফ্লাইং ট্যাক্সি 

প্রযুক্তি ডেস্ক

বেশ কিছুদিন ধরেই বিভিন্ন দেশের প্রযুক্তি কোম্পানিগুলো ফ্লাইং ট্যাক্সির নির্মাণ ও পরীক্ষামূলক উড্ডয়নে মনোযোগ দিচ্ছে। এবার ফ্লাইং ট্যাক্সি নির্মাণে মনোযোগ দিয়েছে ভারতও। ফ্লাইং ট্যাক্সিটির নাম দেওয়া হয়েছে ‘ইপ্লেন ই২০০’। যাত্রী পরিবহনে ফ্লাইং ট্যাক্সিটি হেলিকপ্টারের চেয়ে দ্রুতগতিতে চলতে সক্ষম বলে দাবি করেছে নির্মাতা সংস্থা ‘ই প্ল্যান কোম্পানি’। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের আইআইটি মাদ্রাজে ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সিটি তৈরি করা হয়েছে। সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘অ্যারো  ইন্ডিয়া শো’-তে প্রদর্শন করা হয়েছে এটি।

‘ই প্ল্যান কোম্পানি’ দাবি করেছে, এক চার্জে ২০০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম এ আকাশযানটি। এ ছাড়া, এটি সাধারণ চার চাকার গাড়ির চেয়ে ২০ গুণ বেশি দ্রুতগতির। তবে এই যানে যাত্রী পিছু খরচও অন্যান্য যানের চেয়ে বেশি। উবারের চেয়ে দ্বিগুণ খরচ হবে এই ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সিতে।   

এই উড়ন্ত ট্যাক্সি বেশি জায়গা দখল করে উত্তরণ বা অবতরণ করে না। পার্ক করার জন্য এই ট্যাক্সি নেয় মাত্র ২৫ স্কয়ার মিটার এলাকা।

চীনে বিশ্বের সবচেয়ে বড় ফিউশন রি-অ্যাক্টরের সুপারকন্ডাক্টিং চুম্বক উন্মোচন

কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত ফাঁদ চেনার উপায়

সৈকতে স্পেস বল

মোবাইল ফোন শিল্পকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে সরকার: টেলিযোগাযোগমন্ত্রী

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আপগ্রেডের উদ্যোগ: সংসদে আইসিটিমন্ত্রী

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার সরিয়ে নিল মেটা

ব্যবসায়িক তথ্য চুরি: ওপেনএআই ও দুই সাবেক কর্মীর বিরুদ্ধে অ্যাপলের মামলা

জামাল ভূঁইয়ার সঙ্গে সেমিফাইনাল দেখার সুযোগ

যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত চীনা কোম্পানিগুলোকে এআই সেবা দিচ্ছে ওপেনএআই-গুগল

নিজের কোম্পানির ৩২০০ কর্মী ছাঁটাই, তিনিই হলেন মার্কিন কর্মসংস্থান টাস্কফোর্সের প্রধান