হোম > প্রযুক্তি

সোশ্যাল মিডিয়া আসক্তিরোধে মার্কিন আইন প্রণেতাদের বিল উত্থাপন  

প্রযুক্তি ডেস্ক

ফেসবুক বা টুইটার এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আসক্তি মোকাবিলায়  একটি দ্বিদলীয়  বিল উত্থাপন করেছেন দুই মার্কিন সিনেটর ৷  গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যামি ক্লোবুচার এ কথা জানিয়েছেন। 

বিল উত্থাপন করা মার্কিন সিনেটররা হলেন- ডেমোক্র্যাট দলের অ্যামি ক্লোবুচার ও রিপাবলিকানের সিনথিয়া লুমিস।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে , এই বিলের অধীনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এবং ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন একটি গবেষণা করবে । যা ফেসবুক বা অন্যরা সামাজিক মিডিয়া আসক্তি রোধে সমাধান খুঁজে বের করবে । 

পরবর্তীতে ওই গবেষণার ভিত্তিতে সোশ্যাল মিডিয়া গুলোর ওপর  বিভিন্ন নিয়ম আরোপ করবে ফেডারেল ট্রেড কমিশন । যা ওই প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে মানতে হবে।

ওই বিবৃতিতে অ্যামি ক্লোবুচার বলেন , ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে সোশ্যাল মিডিয়াগুলো শুধু মুনাফাই অর্জন করে যাচ্ছে। তাদের এলগরিদম গুলো বিপজ্জনক বিষয়বস্তু বারবার ব্যবহারকারীদের সামনে নিয়ে আসে। এই বিলের মূল লক্ষ্যে হচ্ছে তাদের এই কার্যক্রমের লাগাম টেনে ধরা । 

গত বছর ফেসবুকের এক সাবেক কর্মকর্তা কিছু গোপন নথি প্রকাশ করেন । যেখানে তিনি ভুল তথ্য ছড়ানোর বিষয়ে ফেসবুকের নিষ্প্রাণ থাকার বিষয়টি তুলে ধরেন। তা ছাড়াও শিশু কিশোরদের মানসিক ক্ষতির জন্য ইনস্টাগ্রামের প্রভাব নিয়ে বেশ কিছু গোপন তথ্য জনসম্মুখে  নিয়ে আসেন।

অ্যাপলের ফোল্ডেবল ফোনে চীনের অবদান রয়েছে: টিম কুক

টেসলার ‘উড়ন্ত গাড়ি’

অনলাইনে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইসরায়েলি কোম্পানি

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে জার্মানিতে রোবট জব্দ, আটক ২

ওপেনএআই কার্যালয়ে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপন, বহিষ্কৃত কর্মী গ্রেপ্তার

চীনে এআই চিপে এনভিডিয়ার আধিপত্যে ধাক্কা, বাজিমাত করছে হুয়াওয়ে

কাজের ধরন বদলে দিয়েছে আলোচিত ১০ এআই টুলস

যন্ত্রের দাপট নাকি মানুষের ছোঁয়া

‘নিউজউইক’-এর যাত্রাবদল

ক্লদকে ‘রূঢ়’ কথা বললে নিষিদ্ধ হতে হবে ব্যবহারকারীকে, অ্যানথ্রপিকের ঘোষণা