হোম > প্রযুক্তি

সাইবার হামলার ঝুঁকিতে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা

প্রযুক্তি ডেস্ক

প্রায় ৩২০ কোটির বেশি মানুষ ল্যাপটপ বা পিসিতে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। তবে ক্রোমের নিরাপত্তা ত্রুটির কারণে এই বিশাল অঙ্কের ব্যবহারকারী এখন সাইবার হামলার ঝুঁকিতে পড়েছেন। এমনটাই জানিয়েছে সার্চ জায়ান্ট গুগল।

গুগল জানিয়েছে, হ্যাকাররা ব্যবহারকারীর ব্রাউজার নিয়ন্ত্রণের উপায় খুঁজে বের করেছে, যার মাধ্যমে একজন ব্যবহারকারীর হার্ডড্রাইভের সব তথ্য, এমনকি গোপন পাসওয়ার্ড পর্যন্ত হাতিয়ে নিতে পারে তারা।

এই হ্যাকিং সফটওয়্যারের নাম দেওয়া হয়েছে 'জিরো ডেজ'। সফটওয়্যার বা হার্ডওয়্যার বাগ সম্বন্ধে যদি ব্যবহারকারীর কোনো ধারণা না থাকে, তবে খুব সহজেই তিনি এ সাইবার আক্রমণের শিকার হতে পারেন। 

মূলত উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের লক্ষ্য করেই এ হামলা চালানো হচ্ছে। এমনকি কোনো অ্যান্টি-ভাইরাস দিয়েও এ ভাইরাস সম্পূর্ণরূপে শনাক্ত করা যায় না। 

তবে এ ক্ষেত্রে ক্রোম ব্যবহারকারীদের দ্রুত ব্রাউজারটি আপডেট করার পরামর্শ দিয়েছে গুগল।

অ্যাপলের ফোল্ডেবল ফোনে চীনের অবদান রয়েছে: টিম কুক

টেসলার ‘উড়ন্ত গাড়ি’

অনলাইনে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইসরায়েলি কোম্পানি

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে জার্মানিতে রোবট জব্দ, আটক ২

ওপেনএআই কার্যালয়ে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপন, বহিষ্কৃত কর্মী গ্রেপ্তার

চীনে এআই চিপে এনভিডিয়ার আধিপত্যে ধাক্কা, বাজিমাত করছে হুয়াওয়ে

কাজের ধরন বদলে দিয়েছে আলোচিত ১০ এআই টুলস

যন্ত্রের দাপট নাকি মানুষের ছোঁয়া

‘নিউজউইক’-এর যাত্রাবদল

ক্লদকে ‘রূঢ়’ কথা বললে নিষিদ্ধ হতে হবে ব্যবহারকারীকে, অ্যানথ্রপিকের ঘোষণা