হোম > প্রযুক্তি

নির্ধারিত সময়েই এআই আইন কার্যকর করবে ইইউ

আজকের পত্রিকা ডেস্ক­

ইইউর এই নতুন আইন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। ছবি: ভিক্টেজি

কোনো বিরতি দিয়ে নয়, নির্ধারিত সময়েই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আইন কার্যকর করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। গতকাল শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে কমিশনের মুখপাত্র থমাস রেনিয়ে এই তথ্য জানান।

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট, ফেসবুকের মূল কোম্পানি মেটা, ফ্রান্সের এআই স্টার্টআপ মিসট্রাল এবং নেদারল্যান্ডসের প্রযুক্তি প্রতিষ্ঠান এএসএমএলসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানির দাবি ছিল, আইনটি বাস্তবায়নে উদ্যোগ যেন আপাতত স্থগিত রাখে বা অনন্ত কয়েক বছর পিছিয়ে দেওয়া হয়।

এই পরিপ্রেক্ষিতে রেনিয়ে বলেন, ‘আমি এআই আইন নিয়ে অনেক রিপোর্ট, অনেক চিঠি ও নানা মন্তব্য দেখেছি। আমি স্পষ্ট করে বলতে চাই—(আইনটি কার্যকর করার ক্ষেত্রে) কোনো ‘স্টপ দ্য ক্লক’ (সময় ক্ষেপণের সুযোগ) নেইভ, কোনো গ্রেস পিরিয়ড (অতিরিক্ত সময়) নেই। বিরতিরও কোনো সুযোগ নেই।’

তিনি জানান, এআই আইনের বিধান অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কিছু নিয়ম কার্যকর হয়েছে। সাধারণ উদ্দেশ্যভিত্তিক এআই মডেলগুলোর ওপর নিয়ম কার্যকর হবে এ বছর আগস্ট থেকে। আর ‘হাই-রিস্ক’ বা উচ্চ ঝুঁকিপূর্ণ মডেলগুলোর জন্য নিয়ম কার্যকর হবে ২০২৬ সালের আগস্ট থেকে।

কমিশন আরও জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে ডিজিটাল নিয়ম সহজ করতে কিছু প্রস্তাব আনা হবে। বিশেষ করে ছোট কোম্পানিগুলোর জন্য রিপোর্টিং বাধ্যবাধকতা কমানোর উদ্যোগ নেওয়া হবে।

ইইউর এই নতুন আইন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। তবে কিছু কোম্পানি বলছে, এই আইন মানতে গিয়ে প্রচুর খরচ ও কঠিন বিধিনিষেধ মোকাবিলা করতে হবে। আর এখন পর্যন্ত এআই প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন।

তথ্যসূত্র: রয়টার্স

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

মানুষের হাতেই কি সৃষ্টি হতে যাচ্ছে ‘মানুষের নতুন প্রজাতি’

জাকারবার্গের মেটার ২০০ কোটি ডলারের উদ্যোগ আটকে দিল চীন

উড়ন্ত ট্যাক্সি এ বছর আকাশে উড়বে?

চাকরি কেড়ে নেওয়া নয়, কর্মক্ষেত্রে বৈষম্য দূর করছে এআই

অভিভাবকদের হাতে মেটা এআই নিয়ন্ত্রণের ব্যবস্থা

সেপ্টেম্বরে নতুন নেতৃত্বে অ্যাপলের যাত্রা

নিষেধাজ্ঞায় কাজ হচ্ছে না, এখনো সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার শিশুরা

যেসব ভুলে দ্রুত নষ্ট হয় চার্জিং কেব্‌ল, দীর্ঘস্থায়ী করার উপায় জানুন

হাজারো কর্মীকে স্বেচ্ছা অবসরে যেতে বলছে মাইক্রোসফট