হোম > প্রযুক্তি

গুগল মিটে যুক্ত হল নতুন দুটি ফিচার 

প্রযুক্তি ডেস্ক

ভিডিও কনফারেন্সিং এর অন্যতম জনপ্রিয় সফটওয়্যার গুগল মিট। গত দুই বছরে গুগল বেশ কয়েকবার গুগল মিট হালনাগাদ করেছে। এতে যুক্ত করা হয়েছে বিভিন্ন সুবিধা। এবার এই সফটওয়্যারে যুক্ত করা হলো নতুন আরও দুটি ফিচার। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী , গুগল জানিয়েছে, এখন থেকে ব্যবহারকারীরা গুগল মিটে খুব সহজে যে কোনো ফাইল অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন, যা মিটিং এ অংশ নেওয়া সবাই দেখতে পারবেন। এর জন্য ব্যবহারকারীকে একটি অস্থায়ী মেনু ব্যবহার করতে হবে। ব্যবহারকারী যখন কোনো ফাইল শেয়ার করবেন, তখন ফাইলটির একটি লিংক স্বয়ংক্রিয়ভাবে মিটিং এর চ্যাট অপশনে চলে যাবে। লিংকটির মাধ্যমে ফাইলটি দেখার সুযোগ পাবেন মিটিং এ অংশগ্রহণকারীরা। 

দ্বিতীয় সুবিধাটি হচ্ছে, ব্যবহারকারীরা গুগল মিটে সহজে গুগল ক্যালেন্ডারের সুবিধা ব্যবহার করতে পারবেন। যখন কোনো ব্যবহারকারী মিটিং এর চ্যাট বক্সে কোনো ফাইলের লিংক দেবেন, তখন ফাইলটি দেখার একটি অস্থায়ী উইন্ডো উপস্থিত সবার সামনে আসবে। এরপর মিটিং এ অংশগ্রহণকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী গুগল ক্যালেন্ডারের মাধ্যমে লিংকে যাওয়ার সময় ঠিক করতে পারবেন। এ ছাড়া, ফাইলটি ক্যালেন্ডারের সূচিতে সংযুক্ত করার সুবিধাও পাবেন। গুগল জানিয়েছে, এই ফিচারের ফলে ব্যবহারকারীকে ফাইল শেয়ারের নতুন আরেকটি উইন্ডো খুলে অনুমতি নিতে হবে না। 

সম্প্রতি, ‘স্পিকার নোট’ নামের ফিচার চালু করেছে গুগলের ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ‘গুগল মিট’। এ সুবিধার ফলে সফটওয়্যারেই বক্তা লিখে রাখতে পারবেন গুরুত্বপূর্ণ নোট, যা বক্তা তাঁর স্ক্রিনে দেখতে পাবেন। গুগল মিটের তথ্যমতে, ভিডিও কল চলাকালীন ‘স্পিকার নোট’ বাটনে ক্লিক করলে সেখানে লিখে রাখা তথ্যগুলো স্ক্রিনের ডান পাশে আলাদাভাবে দেখা যাবে। ফলে ‘স্পিকার নোট’ ফিচার কাজে লাগিয়ে ভিডিও কলে স্বচ্ছন্দে বক্তব্য দেওয়া যাবে। 

মধ্যপ্রাচ্য ও মেনা অঞ্চলে শিশুদের ‘সুপারভাইজড’ অ্যাকাউন্ট চালু করল ইউটিউব

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

চীনে চালু হলো মানবসদৃশ রোবটের প্রথম স্কুল

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক

ভবিষ্যৎমুখী সাইফাই জগতের গ্যাজেট

হোয়াটসঅ্যাপে আর লাগবে না ফোন নম্বর, আসছে নতুন ইউজারনেম ফিচার

চ্যাটজিপিটির নতুন ফিচার: শিডিউল টাস্ক, কারা পাবেন, কীভাবে ব্যবহার করবেন

সহজ হবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

২৯ কোটি টাকার বকেয়া আয়কর একসঙ্গে পরিশোধ করল বিএসসিএল

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল