হোম > প্রযুক্তি

উইন্ডোজ পিসিতে খেলা যাবে অ্যান্ড্রয়েড গেমস   

প্রযুক্তি ডেস্ক

২০২২ সালের যেকোনো সময় নতুন সুবিধা পেতে যাচ্ছে গুগল ব্যবহারকারী ও গেমাররা। এই নতুন সুবিধায় উইন্ডোজ পিসিতেই অ্যান্ড্রয়েড গেমস খেলার সুযোগ পাওয়া যাবে। একটি স্বতন্ত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই  প্লে গেমস প্ল্যাটফর্মটিকে উইন্ডোজে আনতে যাচ্ছে গুগল। 

চলতি বছরের গেমারদের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গুগল প্লে গেমসের প্রোডাক্ট ডিরেক্টর গ্রেগ হার্টনেল এ ঘোষণা দেন। অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পূর্ণ স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে প্লে গেমস আত্মপ্রকাশ করবে। এর আগে অ্যামাজনও তার অ্যাপ স্টোরকে উইন্ডোজ ১১ সংস্করণে নিয়ে এসেছে। 

যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গুগল। তবে তারা বলছে, অন্যান্য উইন্ডোজ অ্যাপের মতোই গুগল থেকে এই অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

অ্যান্ড্রয়েডের মতোই গুগল অ্যাকাউন্টে লগইন করে এর সুবিধা পাওয়া যাবে উল্লেখ করে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, গেমাররা তাদের ট্যাবলেট, ক্রোমবুক ও ডেস্কটপে খুব সহজেই গেমগুলো ব্যবহার করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেখানে গেম খেলা শেষ হয়েছিল, ফিরে এসে সে জায়গা থেকেই গেম খেলা শুরু করা যাবে । 
উইন্ডোজ পিসিতে অ্যান্ড্রয়েড ও গুগল প্লে গেমসের জন্য সবচেয়ে ভালো ইকোসিস্টেম তৈরি করা হবে বলেও জানিয়েছে ওই সূত্র।

মাত্র ১২ দিনেই ট্রিলিয়নেয়ার খেতাব হারালেন ইলন মাস্ক

মানুষের মতো নারী-পুরুষে বৈষম্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তাও: জাতিসংঘ

কে এই কুনাল শাহ, কেন দর্শনের ছাত্রকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দিল মেটা

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে

এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ