হোম > প্রযুক্তি

ব্রাউজারে ফটোশপের ব্যবহার

সাদাত হোসেন

কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ ইনস্টল করা না থাকায় তা ব্যবহার করতে না পারার দুঃখ যাঁদের পোড়ায়, তাঁদের জন্য সুখবর আছে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট পাম ক্লার্ক গত ২৮ সেপ্টেম্বর এক ব্লগ বার্তায় জানান, এখন ইন্টারনেট-সংযোগ থাকলেই যেকোনো কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে অ্যাডোবি ফটোশপ। কম্পিউটারে এই সফটওয়্যার ইনস্টল করা না থাকলেও সেটি ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

বর্তমানে ফটোশপের বেটা ভার্সনে ছবি সম্পাদনার প্রায় সব সুবিধাই যোগ করা হয়েছে। ওয়েবের জন্য গতানুগতিক ইন্টারফেসের পাশাপাশি থাকছে নতুন ইন্টারফেস। ফলে একেবারে নতুন ব্যবহারকারীরাও ছবি সম্পাদনা করতে পারবেন এতে।

ফটোশপের নতুন সংস্করণে থাকা ‘কনটেক্সুয়াল টাস্কবার’ সুবিধাও থাকছে এর ওয়েব সংস্করণে। কনটেক্সুয়াল টাস্কবার আসলে একধরনের অন-স্ক্রিন মেনু। ছবি সম্পাদনার সময় পরের ধাপের কাজ সম্পর্কে পরামর্শ দেওয়া হয় এতে। ফলে কাজের গতি বাড়ে। তবে ফটোশপের প্যাঁচ টুল, পেন টুল, স্মার্ট অবজেক্ট, পলিগোনাল ল্যাসোর মতো বেশ কিছু জনপ্রিয় ফিচার ওয়েব সংস্করণে পাওয়া যাবে না এখনই।

জেনারেটিভ এআই ও এআই এক্সপ্যান্ড নামের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন দুটি টুল ব্যবহার করা যাবে ফটোশপের এই ওয়েব সংস্করণে। টুল দুটির সাহায্যে ছবিতে যেকোনো কনটেন্ট যুক্ত করা বা বাদ দেওয়া যাবে। ছবির আকার বদলানো যাবে সহজে। ছবি সম্পাদনার সময় ব্যবহারকারী চাইলে ফাইলটি কম্পিউটারে ইনস্টল থাকা ফটোশপেও খুলতে পারবেন।

সূত্র: অ্যাডোবি ব্লগ, এনগ্যাজেট

মানুষের নীতি বলে কিছু নেই—মানবজাতি নিয়ে মত দিল ১৪টি এআই মডেল

জৈব অস্ত্র থেকে ব্ল্যাকমেল—অ্যানথ্রপিকের ১০০ পাতার ঝুঁকিতালিকায় যা যা আছে

ফোল্ডেবল আইফোনের হাইপ কি শেষ, দাগ পড়ছে স্ক্রিনে

৬০ হাজার কর্মীকে ‘স্বেচ্ছায় পদত্যাগে’র সুযোগ দিচ্ছে মাইক্রোসফট

সাইবার আক্রমণের বৈশ্বিক চিত্র, কতটা সুরক্ষিত আমাদের সাইবার দুনিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ আনুন নিজের হাতে

কৃত্রিম বুদ্ধিমত্তার চেতনাসম্পন্ন হওয়া নিয়ে বিতর্ক

প্রযুক্তিবিশ্বে যে উদ্যোগগুলো মুখ থুবড়ে পড়েছে

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

পিএইচপি নিয়ে কেন এত হইচই, ইন্টারনেটে মহাবিপর্যয় যেভাবে ঠেকালেন এক স্বেচ্ছাসেবী