হোম > প্রযুক্তি

প্রধানমন্ত্রী করোনাকালে রেকর্ড ১৬০০ ডিজিটাল বৈঠক করেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোভিডকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ হাজার ৬০০টি ডিজিটাল বৈঠকে অংশ নিয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য খালেদা খানমের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। 

পলক বলেন, ‘সবাই শুনলে অবাক হয়ে যাবেন। বিগত দুই বছরে বিশ্বের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। উনি দুই বছরে ১ হাজার ৬০০টি ডিজিটাল বৈঠকে উপস্থিত থেকেছেন। মন্ত্রিসভা, একনেক, রাজনৈতিক এবং জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে এসব বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। তাঁর দিকনির্দেশনার ফলে সঠিক সমন্বয়ের কারণে করোনা মোকাবিলায় বিশ্বের পঞ্চম স্থানে আছি।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন না করলে করোনাকালে গত দুই বছরে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক কার্যক্রম, বাণিজ্যিক কার্যক্রম এমনকি বিচারিক কার্যক্রম করা সম্ভব হতো না।’ 

২০১৮ সালে চালু হওয়া ‘৩৩৩’ নম্বরের মাধ্যমে করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে কর্মহীন, নিম্নবিত্ত মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী পলক। তিনি বলেন, ‘৩৩৩ কলসেন্টার না থাকলে আমাদের ডক্টর স্কুল তৈরি করা, টেলিমেডিসিন সেবা প্রদান ও খাদ্য সহায়তা দেওয়া দুরূহ হয়ে যেত।’

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

মাত্র ১২ দিনেই ট্রিলিয়নেয়ার খেতাব হারালেন ইলন মাস্ক

মানুষের মতো নারী-পুরুষে বৈষম্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তাও: জাতিসংঘ

কে এই কুনাল শাহ, কেন দর্শনের ছাত্রকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দিল মেটা

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে