হোম > প্রযুক্তি

১ হাজার কোটি বারের বেশি ইনস্টল করা হয়েছে জিমেইল

প্রযুক্তি ডেস্ক

অ্যান্ড্রয়েডে ১ হাজার কোটি বারের বেশি ইনস্টল করা হয়েছে গুগলের জিমেইল অ্যাপ। চতুর্থ অ্যান্ড্রয়েড অ্যাপ হিসেবে জিমেইল এই মাইলফলক স্পর্শ করল। গুগল প্লেস্টোর থেকে ১ হাজার কোটি বারের বেশি ইনস্টল করা অন্য তিনটি অ্যাপ হলো গুগল প্লে সার্ভিস, ইউটিউব ও গুগল ম্যাপ । 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ সালে গুগল জিমেইল চালু করার পর থেকেই পরিষেবাটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। সম্প্রতি জিমেইলে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে গুগল। জিমেইলের এই মাইলফলক স্পর্শ করার খবর প্রথম চাউর হয় অ্যান্ড্রয়েড পুলিশ নামের ওয়েবসাইটে।  

জিমেইলের সবশেষ চালু করা ফিচারটি হচ্ছে আনডু সেন্ড ফিচার, যার মাধ্যমে এক নির্দিষ্ট সময়সীমার মধ্যে পাঠানো বার্তাগুলো প্রত্যাহার করা যাবে। তবে তা হতে হবে বার্তা পাঠিয়ে দেওয়ার ৫, ১০, ২০ অথবা ৩০ সেকেন্ডের মধ্যে। এই ফিচার ওয়েব ও মোবাইল দুই ভার্সনেই চালু করেছে জিমেইল।

এদিকে জিমেইলে গুগল চ্যাটের আরও একটি আপডেট আনা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা পাচ্ছেন ১: ১ অডিও ও ভিডিও কলিং সেবা। অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই এই সুবিধা পাওয়া যাচ্ছে। 

আরও পড়ুন: 

ফেসবুক, গুগল, টিকটকের ডিজিটাল বিজ্ঞাপন প্রচারে নিতে হবে নিবন্ধন, দিতে হবে কর

অবৈধ ভিওআইপি: অপারেটরদের জরিমানা ‘যথেষ্ট নয়’, ফৌজদারি তদন্তের দাবি

অবৈধ ভিওআইপিতে ৮৬৮২ সিম, চার মোবাইল অপারেটরকে জরিমানা ৮ কোটি ৬৮ লাখ

আবারও অবৈধ ভিওআইপিতে অভিযুক্ত গ্রামীণফোন, ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দেশ ভারতের

সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের কম বয়সীদের পোস্ট ও মন্তব্য নিষিদ্ধ করছে ভিয়েতনাম

অনুমতি ছাড়া বই ব্যবহার: হ্যারি পটারের প্রকাশককে দেড় কোটি ডলার দিচ্ছে অ্যানথ্রোপিক

কোনো হ্যাকার নয়, সাইবার হামলা চালাল বিদ্রোহী এআই মডেল—উলফের সতর্কতা

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স