হোম > প্রযুক্তি

এআই অটো জুম ক্যামেরার ফোন আনল অপো

আজকের পত্রিকা ডেস্ক­

এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।

এই ফোনের বিশেষ আকর্ষণ হলো গ্রুপ ফটোগ্রাফির জন্য তৈরি এআই ফেইস রিকগনিশন অটো জুম প্রযুক্তি। নাটক ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়ে এই ফোনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

অপো এ৬ এস প্রো-এর প্রধান বৈশিষ্ট্য হলো এর ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল অটো জুম সেলফি ক্যামেরা। এআই প্রযুক্তি ব্যবহার করে এটি স্বয়ংক্রিয়ভাবে একাধিক মুখ শনাক্ত করতে পারে এবং ফ্রেমের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে।

এতে রয়েছে বিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি, এই ব্যাটারি পাঁচ বছর পর্যন্ত টেকসই কর্মক্ষমতা নিশ্চিত করবে। দ্রুত চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি।

স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে ডিভাইসটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে। উন্নত সুপারকুল ভিসি কুলিং সিস্টেম ব্যবহারের ফলে গেমিং, স্ট্রিমিং ও মাল্টিটাস্কিংয়ের সময় ফোনটি অতিরিক্ত গরম হবে না।

বাংলাদেশে ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩৯ হাজার ৯৯০ টাকা। ফোনটি লুমিনা ফরেস্ট এবং একলিপ্স ব্লু—এই দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। ২৪ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত প্রি-অর্ডার চলবে এবং ৪ মার্চ থেকে ফোনটি সারা দেশে পাওয়া যাবে।

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স

ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন

১২ বছরের কিশোরী তৈরি করল এআই রিসেপশনিস্ট

ইন্টারনেটের ধীরগতি, দায়ী ঘরের যে ৫ জিনিস

মহাকাশযানের দীর্ঘতম ঘুম ভাঙল মহাকাশের দূর সীমানায়

বৈদ্যুতিক সংকেতে ঘুরবে স্টিয়ারিং

এআইয়ের সঙ্গে অন্তরঙ্গ আলাপে জড়ালেই অভিভাবককে জানাবে ইনস্টাগ্রাম

দুপুর থেকে ফেসবুক ডাউন, ফিরল বিকেলে

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’, কতটা কাজে দেবে