হোম > প্রযুক্তি

শিশুদের কল্যাণে নতুন নিরাপত্তা ফিচার আনল মেটা

শিশুদের কল্যাণে এবার ভার্চুয়াল জগৎ মেটাভার্সে বিশেষ নিরাপত্তা ফিচার যুক্ত করতে যাচ্ছে মেটা। শিশুদের নিরাপত্তার বিষয়ে নজর দেয় না মেটা—এমন বিতর্ক এড়াতেই এই উদ্যোগ। মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে। 

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে একটি সফটওয়্যারের মাধ্যমে অভিভাবকেরা তাদের সন্তানদের ভিআর হেডসেট কেনা, ভিআর হেডেসট দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে এই অ্যাপটি তখনই সক্রিয় হবে যখন শিশুরা তাদের বাবা–মায়ের ভিআর অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। আর সংযুক্ত থাকার মাধ্যমে বাবা–মা সন্তানদের ভিআর স্ক্রিনে কাটানো সময়ও নজরদারি করতে পারবেন। দেখতে পারবেন তাদের সন্তান কাকে বন্ধু হিসেবে নিচ্ছে এবং কাকে ও কোন ধরনের কনটেন্ট ব্লক করছে। 

মেটার ইয়ুথ–ওয়েলবিং বিভাগের প্রধান বৈষ্ণবী জে বলেছেন, ‘তরুণ ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের কনটেন্টের সঙ্গে আরও ইতিবাচক অভিজ্ঞতা দিতে অ্যাপেই বেশ কিছু বিধি–নিষেধ যুক্ত করছি। বিশেষ করে তারা যে সময়টুকু অনলাইনে কাটাচ্ছে তা যেন আনন্দদায়ক হয় তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।’ 

সাম্প্রতিক সময়ে মেটা তরুণ ব্যবহারকারীদের কীভাবে নিয়ন্ত্রণ করছে সেই বিষয়ে আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েছে। বিশেষ করে, তরুণদের জন্য নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগে এই তোপ আরও তীব্র হয়। সম্প্রতি এক গবেষণা চালানো হয় মেটা কীভাবে তার তরুণ ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ করছে, তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে কী কী পদক্ষেপ নিচ্ছে। সেই গবেষণার সূত্র ধরে মেটার এই নতুন পদক্ষেপ। 

মানুষের মতো নারী-পুরুষে বৈষম্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তাও: জাতিসংঘ

কে এই কুনাল শাহ, কেন দর্শনের ছাত্রকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দিল মেটা

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে

এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ

১৫ বছরের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার নয়, আরব আমিরাতের আদেশ জারি