হোম > প্রযুক্তি

শিশুরা শিখবে যেসব অ্যাপ থেকে

মাহবুব শুভ

শিশুদের স্মার্টফোন থেকে দূরে রাখার কোনো উপায় নেই এখন। তাই যত দূর সম্ভব ডিভাইসটি কাজে লাগাতে হবে। গুগলের প্লে স্টোর ও আইফোনের অ্যাপ স্টোরে এমন অনেক অ্যাপ আছে, যেগুলো শিশুদের আনন্দের সঙ্গে অনেক কিছু শিখতে সাহায্য করে।

ডুয়োলিংগো
ডুয়োলিংগো ভাষা শেখার ক্ষেত্রে নিয়ে এসেছে নতুনত্ব। স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান—সব ভাষাই আনন্দের সঙ্গে পাঠদানের জন্য শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে অ্যাপটি। শুধু শিশুরাই নয়, বড়রাও ডুয়োলিংগোর মাধ্যমে বিদেশি ভাষা রপ্ত করতে পারবেন।  

স্ক্র্যাচজেআর
টাফট ইউনিভার্সিটি, এমআইটি মিডিয়া ল্যাব ও পিবিএস কিডসের সমন্বয়ে তৈরি স্ক্র্যাচজেআর শিশুদের শেখাবে প্রোগ্রামিং। বিভিন্ন ধরনের ধাঁধা ব্যবহার করে শিশুদের প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচয় করে দেওয়াই অ্যাপটির লক্ষ্য। 

সুশি মনস্টার
এটি মূলত গণিত শেখার অ্যাপ। একটি দানবকে শান্ত রাখতে খাওয়াতে হবে নির্দিষ্টসংখ্যক সুশির প্লেট। পরবর্তী ধাপে পৌঁছাতে গণিতের ওপর ভালো দক্ষতার প্রয়োজন হবে। গণিতের সেই দক্ষতা তৈরি হবে অ্যাপের বিভিন্ন কার্যক্রমে অংশ নিলে।

খান একাডেমি কিডস: লার্নিং
স্কুলগামী শিশুদের আনন্দের সঙ্গে পাঠদানের জন্য ‘খান একাডেমি কিডস: লার্নিং’ অ্যাপটি অনেক জনপ্রিয়। এতে প্রচুর গেম আছে। শিশুরা সেসব গেম ব্যবহার করে পড়তে, লিখতে ও সংখ্যা সম্পর্কে ধারণা পাবে। এখানে শিশুদের উপযোগী বিভিন্ন বিষয়ের বই পাওয়া যায় সম্পূর্ণ বিনা মূল্যে।

পিক ইউর প্লেট
এটি খাবার ও স্বাস্থ্যকর খাবার তৈরি শেখার অ্যাপ। এই অ্যাপে শিশুরা জাদুর প্লেটে বিভিন্ন দেশ ঘুরে খাবার সম্পর্কে জানে এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করতে শেখে। নাশতা, দুপুর ও রাতের খাবারের পরিকল্পনা করতে করতে শিশুরা ফল ও বিভিন্ন দেশের খাবার তৈরি সম্পর্কে জানতে পারে। এ ছাড়া দেশগুলোর আর্থিক অবস্থা ও গান সম্পর্কেও শেখার সুযোগ আছে এতে।  

নাসা
মহাকাশ বিষয়ে জানার জন্য এ অ্যাপ। মহাকাশে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনা নিয়ে শিশুদের কৌতূহল নিবারণ করবে এটি। এতে পডকাস্ট, নাসার ভিডিও, মহাকাশচারীর সঙ্গে মহাশূন্য ভ্রমণ ও ২০ হাজারের বেশি ছবি পাওয়া যাবে।

পিবিএস কিডস গেমস
শিশুদের মধ্যে পিবিএস কিডস গেমস খুব জনপ্রিয়। এই অ্যাপে ২৫০টির বেশি শিক্ষা ও বিনোদনমূলক গেমস আছে। যেমন: ওয়াইল্ড ক্র্যাটস, সেসেমি স্ট্রিট, ওল্ড স্কোয়াড, স্ক্রিবলস, ইঙ্ক ড্রয়িং গেম ইত্যাদি। 

গো নুডল
করোনার সময় গো নুডল অ্যাপটি বেশ জনপ্রিয়তা পায়। এতে প্রায় ৩০০ গান ও ব্যায়াম আছে। গানগুলো এমনভাবে তৈরি করা, যাতে শিশুরা হেলেদুলে সুরের সঙ্গে নাচতে পারে। এতে শারীরিক কর্মকাণ্ড ও আনন্দ— দুটিই পাওয়া যায়। 

আর্ডম্যান অ্যানিমেটর
অ্যানিমেশন কিংবা কার্টুন সিনেমা সব শিশুর পছন্দ। কিন্তু এসব অ্যানিমেশন কীভাবে তৈরি করা হয়, তা হাতেকলমে শেখানোর অ্যাপ খুবই কম। আর্ডম্যান অ্যানিমেটরে অ্যানিমেশন তৈরির জন্য শিশুদের উপযোগী পর্যাপ্ত টিউটরিয়ালের সঙ্গে সহজে ব্যবহার করা যায় এমন বেশ কিছু টুল পাওয়া যায়। শিশুরা নিজেদের সৃজনশীলতা কাজে লাগিয়ে স্টপ মোশনসহ বিভিন্ন ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবে আর্ডম্যান অ্যানিমেটর দিয়ে।

সূত্র: লাইফ হ্যাকার

মানুষের নীতি বলে কিছু নেই—মানবজাতি নিয়ে মত দিল ১৪টি এআই মডেল

জৈব অস্ত্র থেকে ব্ল্যাকমেল—অ্যানথ্রপিকের ১০০ পাতার ঝুঁকিতালিকায় যা যা আছে

ফোল্ডেবল আইফোনের হাইপ কি শেষ, দাগ পড়ছে স্ক্রিনে

৬০ হাজার কর্মীকে ‘স্বেচ্ছায় পদত্যাগে’র সুযোগ দিচ্ছে মাইক্রোসফট

সাইবার আক্রমণের বৈশ্বিক চিত্র, কতটা সুরক্ষিত আমাদের সাইবার দুনিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ আনুন নিজের হাতে

কৃত্রিম বুদ্ধিমত্তার চেতনাসম্পন্ন হওয়া নিয়ে বিতর্ক

প্রযুক্তিবিশ্বে যে উদ্যোগগুলো মুখ থুবড়ে পড়েছে

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

পিএইচপি নিয়ে কেন এত হইচই, ইন্টারনেটে মহাবিপর্যয় যেভাবে ঠেকালেন এক স্বেচ্ছাসেবী