হোম > প্রযুক্তি

গত বছর রেকর্ড ২২ লাখ গাড়ি সরবরাহ করেছে বিএমডব্লিউ

প্রযুক্তি ডেস্ক

বারবার নানা সংকটের কথা সামনে এলেও অটোমোবাইল কোম্পানিগুলোর গাড়ি বিক্রিতে কিন্তু তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না। বিএমডব্লিউ যেমন, ২০২১ সালে তাদের এ যাবৎকালের সর্বোচ্চসংখ্যক যানবাহন সরবরাহ করেছে। আজ বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে এই জার্মান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। গত বছর বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির সরবরাহ করা যানবাহনের সংখ্যা ২২ লাখ ১০ হাজার। 

চিপ সংকটসহ নানা ধরনের সংকটের কথা বেশ কিছু দিন ধরেই বলে আসছিল অটোমোবাইল কোম্পানিগুলো। কিন্তু ২০২১ সালের হিসাব টানার পর দেখা গেছে, পোরশে, রোলস রয়েস থেকে শুরু করে নামজাদা সবগুলো গাড়ির ব্র্যান্ডের গাড়ি বিক্রি গত বছর বেড়েছে। আর বিএমডব্লিউ তো রীতিমতো রেকর্ড করল। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ২২ লাখ ১৩ হাজার ৭৯৫টি গাড়ি সরবরাহ করেছে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি। গত বছরের শেষ প্রান্তিকেই শুধু বিক্রি হয়েছে ৫ লাখ ১০ হাজারের বেশি গাড়ি। এর মধ্যে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে আগের বছরের তুলনায় দ্বিগুণ। 

বিএমডব্লিউর বিবৃতিতে বলা হয়, গত বছর শুধু যুক্তরাষ্ট্রেই বিএমডব্লিউর বিভিন্ন মডেলের গাড়ি বিক্রি হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৬৪৪টি, যা করোনাভাইরাস শুরুর আগের বছর ২০১৯ সালের তুলনায় ২০ দশমিক ৮ শতাংশ বেশি। গত বছর দেশটিতে বিক্রি হওয়া বিশ্বখ্যাত এই ব্র্যান্ডের গাড়িগুলোর মধ্যে এক্স মডেলের গাড়িই বিক্রি হয়েছে ৬০ শতাংশের বেশি। আর বেলজিয়ামে তো বিএমডব্লিউ রীতিমতো বাজিমাত করেছে। ইতিহাসে এই প্রথম ইউরোপের এই দেশের গাড়ির বাজারে শীর্ষ স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। 

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক

ভবিষ্যৎমুখী সাইফাই জগতের গ্যাজেট

হোয়াটসঅ্যাপে আর লাগবে না ফোন নম্বর, আসছে নতুন ইউজারনেম ফিচার

চ্যাটজিপিটির নতুন ফিচার: শিডিউল টাস্ক, কারা পাবেন, কীভাবে ব্যবহার করবেন

সহজ হবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

২৯ কোটি টাকার বকেয়া আয়কর একসঙ্গে পরিশোধ করল বিএসসিএল

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

মাত্র ১২ দিনেই ট্রিলিয়নেয়ার খেতাব হারালেন ইলন মাস্ক

মানুষের মতো নারী-পুরুষে বৈষম্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তাও: জাতিসংঘ

কে এই কুনাল শাহ, কেন দর্শনের ছাত্রকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দিল মেটা