হোম > প্রযুক্তি

গ্রামীণফোনের ‘লিমিটলেস’ ইন্টারনেটের গতি কি সীমাহীন

মোবাইল ইন্টারনেটের নতুন প্যাকেজ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। একাধিক গতির তিনটি ভিন্ন মেয়াদী ইন্টারনেট প্যাককে ‘লিমিটলেস’ বা ‘সীমাহীন’ বলে ব্র্যান্ডিং করেছে গ্রামীণফোন। শুধু তাই নয়, দেশে প্রথম গতিভিত্তিক সীমাহীন গতির ইন্টারনেট প্যাক চালুর দাবিও করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই টেলিকম অপারেটর।

কিন্তু গ্রামীণফোনের ‘লিমিটলেস’ ইন্টারনেট কি আসলেই সীমাহীন গতির? গ্রামীণফোনের ঘোষণা অনুযায়ী, এসব প্যাকেজে ১০ এমবিপিএসের দুই মেয়াদী দুটি ও ১৫ এমবিপিএসের একটি প্যাক আছে। সীমাহীন বলা হলেও খুবই সীমিত এই ইন্টারনেট বিশ্ব প্রেক্ষাপটে বটেই, দেশেও অনেক অপারেটরের চেয়ে কম গতির।

স্পিডটেস্টের ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের ডেটা অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতির বিচারে দেশের পাঁচটি মোবাইল ফোন অপারেটরের মধ্যে গ্রামীণফোনের অবস্থান চতুর্থ। এর পেছনে আছে শুধু রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক

এক্ষেত্রে বাংলাদেশে শীর্ষ অবস্থানে আছে বাংলালিংক। এই অপারেটর গ্রাহকদের গড়ে ২৬.৭৪ এমবিপিএস গতি দেয়। এর যথাক্রমে রবি (২৪.৬২ এমবিপিএস ), এয়ারটেল (২৩.১৮ এমবিপিএস), গ্রামীণফোন (২১.৭৮ এমবিপিএস) ও টেলিটকের (৬.০৫ এমবিপিএস) অবস্থান।

গত মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে এ প্যাকগুলোর উদ্বোধন করা হয়। গ্রামীণফোন দাবি করেছে, এগুলোর মাধ্যমে গ্রাহকরা ‘লিমিটলেস ইন্টারনেট’ ব্যবহারের সুযোগ পাবেন।

প্যাকগুলোর মধ্যে রয়েছে- ২৬৯ টাকায় ৭ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক, ৮৯৯ টাকায় ৩০ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক ও ৯৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ১৫ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান অনুষ্ঠানে বলেন, ‘ইন্টারনেট ও সংযুক্ত ডিভাইসের অপার সম্ভাবনায় বিশ্বাস করে গ্রামীণফোন; তাই আমরা নিয়ে এসেছি লিমিটলেস প্যাক। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকের প্রয়োজন মেটাতে পেরে আমরা আনন্দিত।’

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, উচ্চগতির ইন্টারনেটকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে ‘লিমিটলেস ইন্টারনেট’ বড় পদক্ষেপ। নতুন এ প্যাকগুলোর মাধ্যমে সবাই নিজের সুবিধামতো দ্রুতগতির ও নির্ভরশীল ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।

আরও খবর পড়ুন:

ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে উন্নত এনক্রিপশন প্রযুক্তি আনছে গুগল

বিজ্ঞাপন দেখানো শুরু করল চ্যাটজিপিটি, না দেখলে সেবা কম

শ্রেণিকক্ষে এআই: ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বিশ্বজুড়ে উদ্যোগ

বহুল ব্যবহৃত ভিপিএন অ্যাপে নিরাপত্তা ঝুঁকি

এআই প্রশিক্ষণ: বিশ্বের অর্ধেক শ্রমশক্তি ভারতের ছোট শহর ও গ্রামে

আইপ্যাডের সাধারণ সমস্যা ও সমাধান

অপারেশন থিয়েটারে এআই—ভুল সার্জারির অভিযোগ বাড়ছে

শিগগির চাঁদে ‘সেলফ গ্রোয়িং সিটি’ গড়তে যাচ্ছেন মাস্ক

বিটিসিএলের এমভিএনও সিম ও ট্রিপল প্লে সেবার উদ্বোধন

এআই ফ্যাক্টর: এক সপ্তাহে ৪০০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল প্রযুক্তি কোম্পানিগুলো