হোম > প্রযুক্তি

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি শেষ, হুয়াওয়ের নতুন পিসিতে থাকবে কোন অপারেটিং সিস্টেম

নিজস্ব হারমনি ওএস ব্যবহার করতে পারে হুয়াওয়ে। ছবি: হুয়াওয়ে সেন্ট্রাল

চলতি মাসে শেষ হচ্ছে মাইক্রোসফটের সঙ্গে হুয়াওয়ের লাইসেন্স চুক্তি। এই সময়ের মধ্যে চুক্তির মেয়াদ না বাড়ালে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে পিসি তৈরি ও বিক্রি করতে পারবে না হুয়াওয়ে। এই কারণে, হুয়াওয়ে সম্ভবত ওপেন সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম বা নিজেদের তৈরি হারমনি ওএস ব্যবহার করতে হতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মাইড্রাইভার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে হুয়াওয়ে ঘোষণা করেছিল, ভবিষ্যতে তাদের পিসিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করবে না। এখন বিভিন্ন প্রতিবেদনে থেকে জানা যাচ্ছে যে, এপ্রিল মাসে কোম্পানিটি একটি নতুন পিসি চালু করতে যাচ্ছে, যা তাদের নিজস্ব হারমনি ওএসসহ চলবে।

হারমনি ওএস চীনের জন্য একটি কার্যকর সমাধান হতে পারে। তবে উইন্ডোজ ছাড়া হুয়াওয়ের ল্যাপটপগুলো ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেমন জনপ্রিয়তা পাবে না।

হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস ইউনিটের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চেয়ারম্যান রিচার্ড ইউ জানিয়েছেন, যেহেতু কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের এন্টিটি লিস্টে রয়েছে এবং আমেরিকান কোম্পানিগুলোকে তাদের সঙ্গে কাজ করার জন্য এক্সপোর্ট লাইসেন্স প্রয়োজন, তাই হুয়াওয়ে মাইক্রোসফট থেকে উইন্ডোজ লাইসেন্স নবায়ন করতে পারবে কি না, তা স্পষ্ট নয়। মাইক্রোসফট মার্কিন ডিপার্টমেন্ট অব কমার্স থেকে এক্সপোর্ট লাইসেন্স না পেলে হুয়াওয়ের বিদ্যমান পিসিগুলো হবে কোম্পানিটির উইন্ডোজ-ভিত্তিক শেষ পিসি।

এরপর কোম্পানিটিকে ওপেন সোর্স লিনাক্স ডিস্ট্রিবিউশন এবং তাদের নিজস্ব হারমনি ওএস ব্যবহার করতে হতে পারে, যা মূলত ওপেন সোর্স অ্যান্ড্রয়েডের ওপর ভিত্তি করে তৈরি। সম্প্রতি হুয়াওয়ে তাদের হারমনি ওএস নেক্সট ঘোষণা করেছে, যা অ্যান্ড্রয়েডের ওপর নির্ভর করে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুয়াওয়ে এপ্রিল মাসে একটি নতুন ‘এআই পিসি’ ল্যাপটপ লঞ্চ করবে, যা তাদের নিজস্ব কুনপেং সিপিইউ, হারমনি ওএসে চলবে। সেই সঙ্গে এতে বিভিন্ন ডিপসিক ল্যাঙ্গুয়েজ মডেল-ভিত্তিক অ্যাপ্লিকেশন থাকবে, যা ‘এআই পিসি’ নামের যথার্থতা প্রতিষ্ঠিত করবে। এটি কোম্পানির পূর্বের ঘোষণার সঙ্গে সংগতিপূর্ণ, যেখানে বলা হয়েছে, তারা উইন্ডোজ ব্যবহার থেকে সরে গেছে।

অন্যদিকে, হুয়াওয়ে তাদের প্রথম লিনাক্সচালিত ল্যাপটপ ‘মেটবুক ডি১৬ লিনাক্স এডিশন’ও উন্মোচন করবে, যা মেটবুক ডি১৬-এর বিদ্যমান হার্ডওয়্যার স্পেসিফিকেশন বজায় রাখবে। তবে এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে লিনাক্স অপারেটিং সিস্টেমে চলবে।

বর্তমানে, উইন্ডোজ পিসি অপারেটিং সিস্টেম বাজারে বৃহত্তম অংশীদার। ফেব্রুয়ারি পর্যন্ত উইন্ডোজের বাজার শেয়ার ৭০ দশমিক ৬৫ শতাংশ, দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাপলের ম্যাকওএসের শেয়ার প্রায় ১৬ শতাংশ এবং লিনাক্সের শেয়ার ছিল ৩ দশমিক ৮ শতাংশ। আর ক্রোমওএসের শেয়ার ছিল ১ দশমিক ৮১ শতাংশ।

তথ্যসূত্র: টমসহার্ডওয়্যার

শেয়ারবাজারে নাম লেখাতে আবেদন স্পেসএক্সের, ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

প্রথমে ‘ওয়ার্ক ফ্রম হোম’, ভোর ৪টায় ই-মেইলে ৮০০০ কর্মী ছাঁটাই

এআই দিয়ে সর্বশেষ উপন্যাস লিখলেন নোবেলজয়ী লেখক

ওপেনএআইয়ের বিরুদ্ধে করা মামলায় হারলেন মাস্ক

রোদে ত্বক পোড়ার অভিজ্ঞতা: শক্তি সংরক্ষণের নতুন প্রযুক্তি

ইনস্টাগ্রাম ‘ইনস্ট্যান্টস’ ফিচারে ছবি চলে যাওয়া ঠেকাতে যা করবেন

ম্যালওয়্যার ঠেকাতে নতুন ডিভাইস ‘সাইলেন্টগ্লাস’

স্মার্ট চশমা বাস্তব করছে ‘লেটিনএআর’

উদ্ভাবনে বিশ্বে ‘এক নম্বর’ ইসরায়েল: ইলন মাস্ক

‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য’, পুরুষ ব্যবহারকারীদের ব্যঙ্গ করলেন মাস্ক