হোম > প্রযুক্তি

গুগল নিয়ে এল ‘ন্যানো বানানা ২’, ছবি তৈরি হবে আরও দ্রুত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এআই

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে ‘ন্যানো বানানা ২’।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তির সংবাদ প্রকাশকারী অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। আজই নতুন এই মডেলের ঘোষণা দিয়েছে গুগল।

টেকক্রাঞ্চ জানায়, ‘ন্যানো বানানা ২’ প্রযুক্তিগতভাবে জেমিনি ৩.১ ফ্ল্যাশ ইমেজ নামে পরিচিত। আগের সংস্করণের তুলনায় নতুন এই মডেল আরও বাস্তবসম্মত ছবি তৈরি করতে সক্ষম। একই সঙ্গে জেমিনি অ্যাপের ফাস্ট, থিংকিং ও প্রো- সব মোডেই এটি ডিফল্ট ইমেজ জেনারেশন মডেল হিসেবে ব্যবহৃত হবে।

গুগল প্রথম ন্যানো বানানা মডেলটি প্রকাশ করে ২০২৫ সালের আগস্টে। এরপর বিশ্বজুড়ে জেমিনি অ্যাপ ব্যবহার করে কোটি কোটি ছবি তৈরি করেন ব্যবহারকারীরা। বিশেষ করে ভারতে এই অ্যাপের ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি। পরে ওই বছরের নভেম্বরে গুগল নিয়ে আসে ‘ন্যানো বানানা প্রো’, যা আরও উচ্চমানের ছবি তৈরির সুযোগ করে দেয়।

নতুন ‘ন্যানো বানানা ২’ আগের ‘প্রো’ মডেলের কিছু উচ্চমানের বৈশিষ্ট্য বজায় রেখেই আরও দ্রুত ছবি তৈরি করতে পারে। গুগল দাবি করেছে, এই মডেলের মাধ্যমে ৫১২ পিক্সেল থেকে শুরু করে ফোর-কে রেজুলেশন পর্যন্ত বিভিন্ন অনুপাতের ছবি তৈরি করা যাবে।

স্টোরিটেলিং বা গল্পভিত্তিক কনটেন্ট তৈরিতে সুবিধা করে দিতে মডেলটি একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি চরিত্রের ধারাবাহিকতা বজায় রাখতে পারে। একই সঙ্গে একটি ওয়ার্কফ্লোতে সর্বোচ্চ ১৪টি অবজেক্ট নির্ভুলভাবে ধরে রাখা সম্ভব এতে। ব্যবহারকারীরা চাইলে জটিল ও সূক্ষ্ম নির্দেশনাও দিতে পারবেন এতে, যার ভিত্তিতে আরও নিখুঁত ছবি তৈরি হবে। পাশাপাশি উন্নত আলো, সমৃদ্ধ টেক্সচার ও আরও তীক্ষ্ণ ডিটেইলসহ মিডিয়া কনটেন্ট তৈরি করা যাবে।

নতুন এই মডেল চালুর ফলে জেমিনি অ্যাপের সব অ্যাপেই ইমেজ জেনারেশনের ডিফল্ট মডেল হবে ‘ন্যানো বানানা ২’। এ ছাড়া গুগলের ভিডিও এডিটিং টুল ফ্লো-তেও এটি ডিফল্ট ইমেজ মডেল হিসেবে ব্যবহার হবে।

এদিকে গুগল সার্চেও পরিবর্তন আসছে। গুগল লেন্স ও এআই মোডের মাধ্যমে ১৪১টি দেশে ডেস্কটপ ও মোবাইল উভয় প্ল্যাটফর্মে গুগল অ্যাপ ও ওয়েবে সার্চ ফলাফলে ‘ন্যানো বানানা ২’ ডিফল্ট মডেল হিসেবে কাজ করবে।

তবে গুগলের উচ্চতর সাবস্ক্রিপশন প্ল্যান- গুগল এআই প্রো ও আল্ট্রা ব্যবহারকারীরা চাইলে তিন-ডট মেনু থেকে ন্যানো বানানা প্রোও ব্যবহার করতে পারবেন।

ডেভেলপারদের জন্য ‘ন্যানো বানানা ২’ প্রিভিউ সংস্করণে পাওয়া যাবে জেমিনি এপিআই, জেমিনি সিএলআই এবং ভার্টেক্স এপিআইয়ের মাধ্যমে। এ ছাড়া এটি এআই স্টুডিও এবং গত নভেম্বরে প্রকাশিত গুগলের ডেভেলপমেন্ট টুল অ্যান্টিগ্র্যাভিটিতেও ব্যবহার করা যাবে।

গুগল জানিয়েছে, নতুন এই মডেল দিয়ে তৈরি সব ছবিতে থাকবে সিন্থআইডি ওয়াটারমার্ক। এটি এআই-নির্মিত ছবি শনাক্ত করার জন্য গুগলের নিজস্ব ব্যবস্থা। পাশাপাশি এসব ছবি সি২পিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালস মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। গুগল জানায়, গত নভেম্বরে জেমিনি অ্যাপে সিন্থআইডি যাচাইকরণ চালুর পর থেকে এটি ২ কোটিরও বেশি বার ব্যবহার করা হয়েছে।

এআই অটো জুম ক্যামেরার ফোন আনল অপো

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বাংলা: নতুন পৃথিবীর জন্য আমরা কি প্রস্তুত

কনটেন্ট বানিয়ে নিন অ্যালগরিদম বুঝে

মহাকাশে টমেটো চাষ: উচ্ছ্বসিত চীনা নভোচারীরা

বাসাবাড়ির নিরাপত্তায় নতুন প্রযুক্তি

এআই সামিটে বিশ্বনেতাদের মতানৈক্য

ভুয়া তথ্যের ফাঁদে পা দিচ্ছে চ্যাটজিপিটি-জেমিনি

এনইআইআর সিস্টেমের টেস্ট রান: মোবাইল সংযোগে সাময়িক বিঘ্নের শঙ্কা

৬০০ বিলিয়ন ডলার ব্যয় করবে ওপেনএআই

চীনের নতুন এআই ‘সিড্যান্স ২.০’ নিয়ে হলিউডে আতঙ্ক