হোম > খেলা > ফুটবল

৪০ সেকেন্ডেই খেলা শেষ জুভেন্টাস ফরোয়ার্ডের

মইজ কিনের কাছে গতকাল ব্যাপারটা যেন ছিল—‘এলাম আর গেলাম।’ ৪০ সেকেন্ড মাঠে থাকতে পেরেছেন জুভেন্টাসের এই ফরোয়ার্ড। 

সিরি-‘আ’তে গতকাল অলিম্পিকো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রোমা-জুভেন্টাস। ৮৯ মিনিটে হুয়ান কুয়াদ্রাদোর বদলি হিসেবে নেমেছিলেন মইজ। রোমার ডিফেন্ডার জিয়ানলুকা মানচিনির সঙ্গে তর্কে জড়ান মইজ। তর্কের এক পর্যায়ে মানচিনিকে বাজেভাবে লাথি মারেন মইজ। জুভেন্টাসের ফরোয়ার্ডকে লাল কার্ড দেখান রেফারি ফ্যাবিও মারেসকা। মাত্র ৪০ সেকেন্ড মাঠে ছিলেন মইজ। 

মইজ যেমন গতকাল লাল কার্ড দেখেছেন, তেমনি জুভেন্টাসও হেরে গেছে। তুরিনের বুড়িদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে রোমা। রোমার হয়ে গোল করেছেন মানচিনি।

সিরি-‘আ’ এর পয়েন্ট তালিকায় পাঁচ থেকে চারে উঠে এসেছে রোমা। ২৫ ম্যাচে ১৪ জয়, ৫ ড্র ও ৬ পরাজয়ে ৪৭ পয়েন্ট এখন হোসে মরিনহোর দলের। সমান ৪৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে এসি মিলান। গোল ব্যবধানে এগিয়ে থাকায় মিলানের চেয়ে এগিয়ে রোমা। ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।   আর ২৫ ম্যাচে ৩৫ পয়েন্ট পেয়ে ৮ নম্বরে জুভেন্টাস।

নিরাপত্তারক্ষী থেকে বিশ্বকাপের মঞ্চে ‘সোমালিয়ার নেইমার’

মেসি নেতাদেরও নেতা

এক দশকের রাজত্বের সমাপ্তি: ইতিহাদে গার্দিওলার রেখে যাওয়া ঝলমলে ইতিহাস

এক বছরে বাংলাদেশের র‍্যাঙ্কিং ১৬০-এর নিচে নিয়ে আসতে চান নতুন কোচ

স্বস্তি ফিরল নেইমারকে নিয়ে

সিটির সঙ্গে ১০ বছরের সম্পর্ক শেষ করলেন গার্দিওলা

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

এবার আর আন্ডারডগ নয় মরক্কো

অভিনব উপায়ে দল ঘোষণা করল ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে যাওয়া নরওয়ে

বাংলাদেশকে এশিয়ান কাপে খেলাতে চান নতুন কোচ