হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার বিরুদ্ধে ৩২৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী। ছবি: ফাইল ছবি

২০২৫ সালের শেষের দিকে ভারত সফরে গিয়েছিলেন আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি, রদ্রিগো দি পলসহ আরও অনেকেই। সে সময় ভারতের আরেক রাজ্য কেরালায় সফর করার কথা থাকলেও আর্জেন্টিনা তা করেনি বলে অভিযোগ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহিমান। এমনকি ম্যাচ খেলার আগেই আকাশী-নীলরা টাকা নিয়েছিল বলে দাবি কেরালার ক্রীড়ামন্ত্রীর।

আজ স্থানীয় এক সংবাদমাধ্যমে আর্জেন্টিনার বিরুদ্ধে ২৫০ কোটি রুপি প্রতারণার অভিযোগ এনেছেন আবদুর রহিমান। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩২৯ কোটি টাকা। কেরালার ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এ জন্য আমি একাধিক আলোচনা করেছি। আন্তর্জাতিক পর্যায়ের একটা ফুটবল দলকে খেলাতে ২৫০ কোটি টাকা জোগাড় করতে স্পনসর খোঁজাও সহজ কাজ ছিল না। কিন্তু টাকা নেওয়ার পর আর্জেন্টিনা দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তাদের কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি। প্রতিশ্রুতি দেওয়ার পরও তারা খেলতে আসেনি।’

আর্জেন্টিনা ফুটবল দলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন আবদুর রহিমান। তবে তারা খেলতে না যাওয়ায় কেরালাবাসী প্রচণ্ড ব্যথিত হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি আর্জেন্টিনার বিরুদ্ধে মামলার দাবি করেছেন। কেরালার ক্রীড়ামন্ত্রী বলেন, ‘কেরালার ফুটবলপ্রেমীদের এটা হতাশ করেছে। আমি আমার এই হতাশা কাকে বলব, বুঝতে পারছি না। তারা সেই দেশগুলো থেকে টাকা নিয়েছে, কিন্তু কখনো সেখানে খেলতে যায়নি। এটা এমন একটি পরিস্থিতি, সেখানে আর্জেন্টিনার ফুটবল দলের বিরুদ্ধে মামলা করতে হবে। আমাদের ক্ষতিপূরণ প্রাপ্য।’

কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি—১৩ থেকে ১৫ ডিসেম্বর এই চার শহর ঘুরে ভারত সফর শেষ করার কথা ছিল মেসির। কিন্তু গুজরাটের জামনগরে অনন্ত আম্বানির বন্য প্রাণী সংরক্ষণ অভয়ারণ্যে ঘোরার কারণেই দীর্ঘায়িত হয়েছিল সেই সফর। কলকাতা পর্ব বাদ দিলে হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে মেসিকে দারুণভাবে বরণ করা হয়েছিল। জয় শাহর কাছ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের টিকিট, ক্রিকেট ব্যাট ও ভারতীয় দলের জার্সি পেয়েছিলেন তিনি। ব্যাট ও ভারতীয় দলের জার্সি মেসির সফরসঙ্গী দি পল-সুয়ারেজকেও দেওয়া হয়েছিল।

এবার ভারতের বিপক্ষে প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ

বিশ্বকাপ দলে জায়গা অনিশ্চিত ইংলিশ মিডফিল্ডারের

ঢাকার দখলকৃত মাঠ পুনরুদ্ধার করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’

ভিনির বিরুদ্ধে বোমা ফাটালেন আর্জেন্টাইন ফুটবলার

বিশ্বকাপ ফাইনালের টিকিট কাটতে সর্বোচ্চ কত খরচ করতে হবে

ইতালির ফুটবলে হচ্ছেটা কী, ফেডারেশনে সমর্থকদের ডিম

র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ, পেছাল আর্জেন্টিনা-ব্রাজিলও

বাংলাদেশকে জিতিয়ে অসুস্থ মাকে উপহার

জিততে জিততে হেরে গেল বাংলাদেশ