হোম > খেলা > ফুটবল

রোনালদো কি নকআউটের ‘কুফা’ কাটাতে পারবেন

ক্রীড়া ডেস্ক    

ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে এই হাসিটা শেষ পর্যন্ত ধরে রাখতে চাইবেন সিআরসেভেন। ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর নামের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য রেকর্ড। গোল আর ট্রফিতে ভরা তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে অর্জনের শেষ নেই। কিন্তু এতসব সাফল্যের মাঝেও একটি পরিসংখ্যান আজও তাঁকে তাড়া করে ফেরে তাঁকে। বিশ্বকাপে নকআউট পর্বে এখন পর্যন্ত কোনো গোল করতে পারেননি পর্তুগিজ মহাতারকা।

আগামীকাল ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে পর্তুগাল। সে ম্যাচে ব্যক্তিগত এই দীর্ঘ আক্ষেপ ঘোচানোর সুযোগ থাকছে রোনালদোর সামনে। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেকের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে মোট আট ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল— কোনো ধাপেই তাঁর পা থেকে আসেনি একটি গোলও।

রোনালদোর গোলশূন্য এই অধ্যায়ের শুরু হয়েছিল ২০০৬ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ দিয়ে। এরপর একই আসরে ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানির বিপক্ষেও গোল করতে পারেননি। ২০১০ বিশ্বকাপে স্পেন, ২০১৮ বিশ্বকাপে উরুগুয়ে এবং ২০২২ কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ড ও মরক্কোর বিপক্ষেও সেই অপেক্ষা অব্যাহত ছিল।

চলতি বিশ্বকাপে রোনালদোর পারফরম্যান্স ছিল উত্থান-পতনে ভরা। গ্রুপপর্বে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে প্রত্যাশা মেটাতে না পারায় সমালোচনার মুখে পড়েছিলেন। তবে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়ে জোড়া গোল করে জবাব দেন রোনালদো। ম্যাচ শেষে আবেগঘন উদযাপনে ক্যামেরার সামনে চিৎকার করে বলেছিলেন, ‘আই অ্যাম ব্যাক!’ কিন্তু পরের ম্যাচেই কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আবারও নিষ্প্রভ ছিলেন তিনি।

বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ গোলের সবকটিই গ্রুপপর্বে করেছেন রোনালদো। ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা ইতিহাসের একমাত্র ফুটবলার তিনি।

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন কোচ পাচ্ছে জার্মানি

আর্জেন্টিনা ম্যাচের আগে ভোগান্তিতে দর্শকেরা

নরওয়ে ম্যাচে বাড়তি ‘কঠিন পরীক্ষা’ দিতে হবে ব্রাজিলকে

বিশ্বকাপে আফ্রিকানদের ৮৬ মিনিটের ‘অভিশাপ’

হারের পরের সংবাদ সম্মেলনেই বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গোর কোচ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

সুখবর পেল আর্জেন্টিনা

মেসিকে ঠেকাবে পিকো, কেপ ভার্দের ডিফেন্ডারকে নিয়ে মায়ের বাজি

মেসিকে চিঠি লিখে স্বপ্ন সত্যি হচ্ছে ৮ বছরের সেই ছেলের

স্পেনের পুরোনো হিসাব চুকানোর ম্যাচ