বাংলাদেশে প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করেছে ওয়ালটন। রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন’ শীর্ষক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ‘ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশি বহুজাতিক ইলেকট্রনিকস কোম্পানি, যারা ৫০ টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করে। স্থানীয় উৎপাদনে শক্তিশালী ভিত্তি গড়ে আন্তর্জাতিক অঙ্গনে বাজার সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।’
উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল রিজওনাল স্পনসর ওয়ালটন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দলটির সঙ্গে যুক্ত হয় প্রতিষ্ঠানটি। এর ফলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিভিন্ন ব্র্যান্ডিং স্বত্ব লাভ করে ওয়ালটন। প্রতিষ্ঠানটির প্রচারণায় দলের তারকা খেলোয়াড়দের উপস্থিতি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে ওয়ালটনের অবস্থানকে আরও শক্তিশালী করছে।
আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে উন্মোচিত এই ফ্যান জার্সি দেশজুড়ে ওয়ালটনের ক্রেতা ও শুভানুধ্যায়ীদের জন্য উন্মুক্ত করা হবে।
রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন,‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশে ওয়ালটনকে আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসেবে বেছে নেওয়া কেবল একটি ব্র্যান্ড নির্বাচন নয়; এটি একটি জাতির অগ্রগতির স্বীকৃতি। স্পনসরশিপ শুধু জার্সি বা স্টেডিয়ামে লোগো প্রদর্শন নয়, বরং এটি ব্র্যান্ডের সক্ষমতার স্বীকৃতি, যা মানুষকে অনুপ্রাণিত করে।’
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জারিন অরনাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন,‘আর্জেন্টিনার ফুটবল চেতনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও লাখ লক্ষ ভক্ত আর্জেন্টিনাকে সমর্থন করে। বিশ্বকাপের সময় দেশের শহর ও গ্রাম আকাশি-সাদা পতাকায় ভরে ওঠে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অংশ হতে পেরে আমরা সম্মানিত।’
তিনি আরও জানান, বিশ্বকাপ উপলক্ষে ওয়ালটনের অফিস, কারখানা ও সারা দেশের কর্মী-পরিবেশকদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং সঞ্চালনা করেন ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কো–অর্ডিনেটর তানভীর আঞ্জুম।
.সংবাদ বিজ্ঞপ্তি