হোম > খেলা > ফুটবল

নতুন কোচকে মেসির ‘উপহার’

ক্রীড়া ডেস্ক    

সতীর্থের সঙ্গে মেসির গোল উদযাপন। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে সম্প্রতি ইন্টার মায়ামির কোচের পদ ছাড়েন হাভিয়ের মাশচেরানো।  অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন গিয়েরমো হোয়োস। মেজর লিগ সকারে (এমএলএস) কলোরাডোর বিপক্ষে ম্যাচ দিয়ে আজ মায়ামির ডাগআউটে অভিষেক হয়েছে তাঁর। অভিষেকেই এই কোচকে জয় উপহার দিলেন লিওনেল মেসি।

কলোরাডোকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির জয়ের নায়ক মেসি। পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়ার পথে দুইবার জালে বল জড়িয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মায়ামির হয়ে বাকি গোলটা করে জার্মান বার্তেরামে। কলোরাডোকে হারিয়ে টানা দুই ম্যাচ পর জয়ে ফিরল মায়ামি। নিউ ইয়র্ক সিটিকে হারানোর পর অস্টিন এবং রেড বুলসের সঙ্গে ড্র করেছিল তারা।

মায়ামি এবং কলোরাডোর ম্যাচটি হওয়ার কথা ছিল ডিক স্পোর্টিংস গুডস পার্কে। কলোরাডোর এই হোম ভেন্যুর দর্শকধারণ ক্ষমতা ১৮ হাজারের একটু বেশি। কিন্তু মেসি খেলবেন বলে দর্শকদের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। শেষ পর্যন্ত ম্যাচটি সরিয়ে নেওয়া হয় ডেনভারের এমপাওয়ার ফিল্ডে। দু দলের ম্যাচ দেখতে এদিন গ্যালারিতে উপস্থিত হয়েছিল ৭৫,৮২৪ দর্শক। যা এমএলএসের এক ম্যাচের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতি। জোড়া গোল করে দর্শকদের পয়সা উসুল করেছেন মেসি।

ম্যাচের ১৮ মিনিটেই মায়ামিকে এগিয়ে নেন মেসি। স্পট কিক থেকে ঠিকানা খুঁজে নেন এই ফরোয়ার্ড। ৭৯ মিনিটে দলের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটা করেন মেসি। মাঝমাঠের একটু ওপরে সতীর্থ রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে দ্রুতগতিতে বক্সে ঢুকেন। এরপর প্রতিপক্ষের ডিফেন্ডারকে বাধা পেরিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে সফরকারীদের হয়ে গোলের খাতায় নাম লেখান বার্তেরামে। কলোরাডোর হয়ে একটি করে গোল করেন রাফায়েল নাভারো এবং ড্যারেন ইয়াপি।

‘ব্রাজিলের বিশ্বকাপ পুনরুদ্ধার করার এটাই উপযুক্ত সময়’

রিয়ালের চাকরি নিয়ে বেশি কিছু ভাবছেন না আরবেলোয়া

চার দলের ভাগ্য নির্ধারণ আজ

২৫ বছর পর ফিরে চার বছরের জন্য কোচ হলেন কিংবদন্তি হাজি

মেসির মতো সেরাদের সেরা হতে চান ইয়ামাল

সেরা কোচের পুরস্কার পেলেন ইংলিশ কিংবদন্তি

ক্রীড়া কার্ড জামাল ভূঁইয়ার কাছে ‘আমিনুল কার্ড’

দক্ষিণ আফ্রিকার তারুণ্যের জয়গান

শিরোপার স্বপ্ন দেখছে ম্যানসিটি, চ্যাম্পিয়ন বায়ার্ন

‘মেসি, নেইমার, রোনালদোর ধারেকাছেও নেই ভিনি’