হোম > খেলা > ফুটবল

৬৬ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে চায় ফিফা

ক্রীড়া ডেস্ক    

মার্কিন মুলুকে এবার হতে যাচ্ছে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের দল সংখ্যা, সূচি সব চূড়ান্ত হয়ে গেছে আগেই। এখন শুধু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে গড়ানোর অপেক্ষা। কিন্তু ৪৮ দলের বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে জানা গেল আরেক তথ্য। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা দল সংখ্যা বাড়িয়ে ৬৬ দলের বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে।

৬৬ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে চূড়ান্ত কিছু ফিফা এখনো জানায়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়রিও এএসের গত রাতের এক প্রতিবেদন থেকে জানা গেছে, দল সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৬ করার আলোচনা চলছে। এএসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) পক্ষ থেকে কয়েক মাস আগে ৬৬ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। যেসব দেশ বিশ্বকাপে সুযোগ পায় না, তাদের এই বৈশ্বিক টুর্নামেন্টে খেলার পথ প্রশস্ত করাই এর উদ্দেশ্য। বিষয়টি প্রাথমিক পর্যায়ে থাকলেও বর্তমানে কয়েকটি ফুটবল ফেডারেশনের আগ্রহের কারণে তা নতুন রূপ পাচ্ছে।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ৬৬ দলের বিশ্বকাপ করতে আগ্রহী বলে জানা গেছে। ছবি: সংগৃহীত

২০৩০ থেকেই মূলত ৬৬ দলের বিশ্বকাপ আয়োজনের চিন্তা ফিফা করছে বলে এএসের প্রতিবেদন থেকে জানা গেছে। যদিও এবারের মতোই ২০৩০ বিশ্বকাপ ৪৮ দলের হওয়ার কথা। স্পেন, মরক্কো ও পর্তুগালে হতে যাওয়া এই টুর্নামেন্ট বিশ্বকাপ ফুটবলের শতবর্ষব্যাপী টুর্নামেন্ট। এ ছাড়া দুই বছর পর পর ক্লাব বিশ্বকাপ আয়োজনের যে আলোচনা শোনা যাচ্ছিল, তা আপাতত বাতিল।

১৯৩০ সালে প্রথমবার অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৩ দল। প্রথম ফুটবল বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। ১৩ দল থেকে বাড়তে বাড়তে সেটা ৩২ দলে উন্নীত হয় ১৯৯৮ বিশ্বকাপে। ২০২২ পর্যন্ত ৩২ দলের বিশ্বকাপ হয়েছে। এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে হয়েছে ৪৮। দল বেড়ে যাওয়ায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে কেপভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তানের মতো দলগুলো। ফিফার নীতিনির্ধারক ও কয়েকটি কনফেডারেশনও বিশ্বকাপকে আরও বড় পরিসরে আয়োজন করা নিয়ে ভাবছে। দল বাড়ানোর প্রস্তাবনা নিয়ে কাজ করছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।

১১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। প্রথম ম্যাচে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। আর্জেন্টিনা এবার নামছে শিরোপা ধরে রাখাল লক্ষ্যে।

পোরোর জন্য একটি সুযোগই যথেষ্ট

গর্ডনের গোলে পিছিয়ে পড়ল আর্জেন্টিনা

বাংলাদেশকে ধন্যবাদ দিল আর্জেন্টিনা

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক

‘ঈশ্বরের হাত দেখেছে ইংল্যান্ড, এবার দেখবে বাঁ পা’

জাঁকালো অনুষ্ঠান করতে গিয়ে ফিফা নিজেই ফুটবলের নিয়ম ভাঙছে

লাখের বেশি হেডই বিশ্বকাপজয়ী ফুটবলারের মৃত্যুর কারণ

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের বিস্ফোরক পোস্ট

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার দুই সমর্থক গোষ্ঠীর সংঘর্ষ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে লড়াইটা মেসি-কেইনেরও