হোম > খেলা > ফুটবল

আবারও ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার, এক পরিবর্তন

ক্রীড়া ডেস্ক    

শুরুর একাদশে জায়গা হয়নি নেইমারের। ছবি: এএফপি

বিশ্বকাপের নকআউট পর্বে শেষ ষোলোয় একটু পর নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। নিউজার্সি স্টেডিয়ামে শুরুর একাদশে এবারও জায়গা হলো না নেইমারের। এর আগে জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে মাঠে নামারই সুযোগ পাননি তিনি।

চোট কাটিয়ে দলে ফিরলেও নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না কোচ কার্লো আনচেলত্তি। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তিনি বদলি হিসেবে নেমেছিলেন। এবারও শুরুর একাদশের বাইরে থাকলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

তবে আগের ম্যাচের তুলনায় আনচেলত্তি একাদশে এনেছেন একটি পরিবর্তন। জাপান ম্যাচের জয়ের নায়ক গাব্রিয়েল মার্তিনেল্লিকে রাখা হয়েছে শুরুর একাদশে । যদিও তা অনুমিত ছিল। কারণ চোটে পড়েছেন লুকাস পাকেতা।

ব্রাজিলের একাদশ: আলিসন; দানিলো, মার্কিনিওস (অধিনায়ক), গাব্রিয়েল মাগালাই, দগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারেস; রায়ান, মাতিয়ানস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

নোংরা ফুটবল কেন, ফরাসি সৌরভই ছড়াবেন এমবাপ্পেরা

রোমাঞ্চের আভাস দিচ্ছে স্পেন-পর্তুগাল

ফুটবল কতটা আপন করে নিচ্ছেন মার্কিনরা

বিশ্বকাপ না জিতলে ছোট হয়ে যাব না, বলছেন রোনালদো

লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের ফুটবলারের নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দের ফুটবলারদের রাজকীয় বরণ

হাইড্রেশন ব্রেক কি কোচদের নতুন অস্ত্র

হালান্ডকে আটকাতে ব্রাজিলের পরিকল্পনা কী, নেইমার কি খেলবেন

‘ভায়াগ্রা’র নাম শুনে হাসলেন ইংল্যান্ডের কোচ