হোম > খেলা > ফুটবল

সৌদি লিগে চ্যাম্পিয়ন হয়ে অঝোরে কাঁদলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    

প্রথমবার সৌদি প্রো লিগ জয়ের পর কাঁদছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ম্যাচের শেষ বাঁশি বাজতে কখনো কয়েক মিনিট বাকি। তখনই অঝোরে কাঁদতে শুরু করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যে পরিস্থিতিতে তাঁকে কাঁদতে দেখা গেল, সেটা অবাক করার মতোই। কারণ, আল নাসরের চ্যাম্পিয়ন হওয়া তখন সময়ের ব্যাপার। কিন্তু সব সময় কি মানুষ দুঃখেই কাঁদেন! কখনো কখনো খুৃশিতে আবেগতাড়িত হয়ে ঝরঝরিয়ে চোখের কোণা বেয়ে পড়তে থাকে অশ্রু।

রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচ শেষ হওয়ার আগেই রোনালদোর কেঁদে ফেলার কারণ দুঃখের নয়। তাঁর চোখে যা ছিল, তা শুধুই আনন্দাশ্রু। ২০২৩ সাল থেকে আল নাসরের হয়ে খেলার পর সৌদি প্রো লিগে অনেকবার শিরোপা জয়ের কাছাকাছি গিয়েও জিততে পারেননি তিনি। অবশেষে দীর্ঘ তিন বছর পর পেলেন পরম আরাধ্য শিরোপা। দামাককে ৪-১ গোলে হারানোর পর তা পেল পূর্ণতা।

সৌদি প্রো লিগ জয়ের পর রোনালদো আরও বেশি আবেগতাড়িত হয়ে পড়েছেন। কাঁদতে কাঁদতে গ্যালারিতে থাকা পরিবারের সদস্যদের দেখালেন তাঁর সেই পরম আরাধ্য ট্রফি। সৌদি প্রো লিগে প্রথম শিরোপা জয়ের পর পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের কান্না সামাজিক মাধ্যমে ভাইরাল। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ‘চ্যাম্পিয়ন আল নাসর’ লিখে তাঁর ফটো পোস্ট করেছেন। শিরোপা গ্রহণের পর একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের কাছে এই ট্রফি অনেক বেশি কিছু।’ চ্যাম্পিয়ন শিরোপা হাতে নিয়ে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলেন তিনি। সতীর্থদের কাছে গিয়ে চ্যাম্পিয়ন লেখা বোর্ডের কাছে গিয়ে ট্রফি নিয়ে উদযাপন শুরু করলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

২৪ বছরের পেশাদার ক্যারিয়ারে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ, দুইবার নেশনস লিগ, একবার ইউরোসহ জিতেছেন ৩৫ শিরোপা। ২০২৩ সালে আল নাসরে এসে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন। কিন্তু রোনালদোর ক্ষুধা তো এত সহজে কমার নয়। তাই তো গত রাতে দামাককে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর অবুঝ শিশুর মতো কাঁদতে থাকলেন। ৬২ ও ৮০ মিনিটে করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন কিংসলে কোমান ও সাদিও মানে। দামাকের একমাত্র গোল পেনাল্টি থেকে করেছেন মোরলায়ে সিল্লা।

৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের সৌদি প্রো লিগের শীর্ষে থেকে শেষ করেছে আল নাসর। দুইয়ে থাকা আল হিলালের পয়েন্ট ৮৪। গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

পরিবারের সদস্যদের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ফেসবুক

রোনালদোকে নিয়ে মঙ্গলবার রাতে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পর্তুগাল। এই নিয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। ১৭ জুন ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ২৩ ও ২৮ জুন পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া। পরম আরাধ্য বিশ্বকাপ এবারই জিতবেন কি না, তা সময়ই বলে দেবে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র আগে ৬ ও ১০ জুন চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগিজরা।

বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় হতাশ ইংল্যান্ড তারকা

৬৬ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে চায় ফিফা

বাংলাদেশের নতুন কোচ টমাস ডুলি

মেসিকে থামানোর মতো কেউ কি আছে: হামজা

রাগ করলা, নেইমারকে নিয়ে ফিফা

নয়্যারকে নিয়েই জার্মানির বিশ্বকাপ দল

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরও নেইমারকে নিয়ে দুশ্চিন্তা

বিশ্বকাপে কখন দেখা যেতে পারে মেসি-রোনালদো-নেইমার লড়াই

অভিষেকের আগেই বিশ্বকাপ দলে এই তরুণ

নীরব এমিরেটস থেকে চ্যাম্পিয়নের গর্জন, আর্সেনালের পুনর্জন্মের নায়ক আর্তেতা