হোম > খেলা > ফুটবল

সেরে উঠেছেন হামজা

ক্রীড়া ডেস্ক    

ইপসউইচ টাউনের বিপক্ষে গতকাল ৮২ মিনিটে মাঠে নামেন হামজা চৌধুরী। ছবি: ফাইল ছবি

গত মাসের শুরুতে চোটে পড়েন হামজা চৌধুরী। চার্লটন অ্যাথলেটিকে বিপক্ষে খেলার আধঘণ্টার মাথায় হাঁটুতে ব্যথা পান। তখন বলা হয়েছিল, চোট থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ লাগতে পারে তাঁর। তাই এ মাসে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল শঙ্কা। সব অনিশ্চয়তা দূর করে দ্রুতই সেরে উঠেছেন হামজা।

গতকাল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ইপসউইচ টাউনের মুখোমুখি হয় হামজার ক্লাব লেস্টার সিটি। মূল একাদশে না রাখলেও রিজার্ভ স্কোয়াডের তালিকায় ঠিকই হামজার নাম রাখেন কোচ গ্যারি রোয়েট। তাতেই হামজার চোট নিয়ে সব শঙ্কা দূর হয়ে গেল। ৮২ মিনিটে রিকার্ডো ডমিঙ্গোজ বারবোসা পেরেইরার পরিবর্তে হামজাকে মাঠে নামান রোয়েট। লেস্টার সিটি-ইপসউইচ টাউন ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ৩৯ মিনিটে গোল করেন লেস্টার স্ট্রাইকার প্যাটসন ডাকা। ১-০ গোলে পিছিয়ে থাকা ইপসউইচ সমতায় ফেরে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩১ মিনিট পর। ৭৬ মিনিটে ইপসউইচ স্ট্রাইকার সিনদ্রে ওয়ালে এগেলি করেন সমতাসূচক গোল।

সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারেও বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘হামজা বলেছে, সে আসবে। ওর চোটও খুব বেশি গুরুতর নয়। আমরা তাকে দলে পাব আশা করি।’

এবারের এএফসি এশিয়ান কাপ বাছাই তৃতীয় রাউন্ড থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবে একটি ম্যাচ বাকি আছে এখনো। সেই ম্যাচ ৩১ মার্চ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে। এর আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে খেলার কথা রয়েছে।

চার দলের গ্রুপে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন তৃতীয়। দ্বিতীয় স্থানে থাকা হংকং (৮ পয়েন্ট) ও চতুর্থ স্থানে থাকা ভারতও (২) বাদ পড়েছে। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ২০২৭ এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর।

‘বাংলাদেশের আগামীকালের ম্যাচটি ইঁদুর-বিড়াল খেলার মতো হবে’

৯০০ গোল কবে হবে মেসির

পার্থে গিয়ে বাংলাদেশ দেখল ১১ গোল খেয়েছে ভারত

মার্ক কক্স পরামর্শক নাকি হেড কোচ, বিভ্রান্তি দূর করল বাফুফে

১০ জন নিয়েও মোহামেডানকে হারিয়ে শীর্ষে ফর্টিস

সেল্তাকে হারিয়ে যুদ্ধ ঘোষণা করলেন রিয়াল কোচ

এককভাবে শীর্ষে বসুন্ধরা, তিনে আবাহনী

পেলে না মেসি কে সেরা, উত্তর দিলেন ট্রাম্প

মেসির ৪৭টি ট্রফি জেতার তথ্যও জানেন ট্রাম্প

বদলে যেতে পারে আর্জেন্টিনার ম্যাচের ভেন্যু