হোম > খেলা > ফুটবল

বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেই কোন কষ্টে চাকরি ছাড়লেন কোচ

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ নারী ফুটবলের কোচ পিটার বাটলার চাকরি ছাড়লেন। ছবি: বাফুফে

দায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর।

বুধবার এ বিষয়ে কথা হয় পিটারের সঙ্গে। নেপালের কাঠমান্ডু থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে পিটার জানিয়েছেন মেয়াদ শেষ হলেই তিনি বাংলাদেশ ছাড়বেন। তবে গতকালের ফাইনালই মেয়েদের কোচ হিসেবে তাঁর শেষ ম্যাচ।

কেন এত অভিমান? এমন প্রশ্নের জবাবে পিটারের উত্তর, ‘আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় আগে পড়িনি।’ সমস্যাটা কেমন জানতে চাইলে পিটার বলেন, ‘তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশই।’

বেশি দিন হয়নি বাংলাদেশ নারী ফুটবলের দায়িত্ব নিয়েছেন পিটার। তাকে মূলত আনা হয় বাফুফের এলিট একাডেমিতে কাজ করার জন্য। বছরখানেক সেখানে কোচিং করিয়ে গত মার্চে নারী ফুটবল দলের দায়িত্ব নেন।

মেক্সিকোর বৃত্ত ভাঙার লড়াই

বিশ্বকাপে খেলা নিয়ে ফিফার সঙ্গে আলোচনায় বসবে ইরান

বিদায়ী ম্যাচটা এভাবেই স্মরণীয় হয়ে থাকল মামুনুলের

ফিফা কংগ্রেসেও ইসরায়েল-ফিলিস্তিন ‘যুদ্ধ’, ক্ষোভ ফিলিস্তিনি কর্মকর্তার

জটিলতার পরও ইরানের বিশ্বকাপ ইস্যুতে খুশির খবর দিলেন ফিফা সভাপতি

রূপকথার রেশ টানতে পারবে তো স্কটিশরা

দুটো ‘আক্ষেপ’ নিয়ে ফুটবল ছাড়ছেন মামুনুল

পিছিয়ে পড়েও মোহামেডানকে হারিয়ে দূরত্ব বাড়াল কিংস

না খেলার হুমকিতে লাল কার্ড বদলে গেল হলুদে, বাংলাদেশের ফুটবলে এমনও হয়

আন্ডারডগ কোরিয়ার ‘মিশন ইমপসিবল’