হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় সুখবর

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নেইমারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সেলেসাওরা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে ব্রাজিল শিবিরে এসেছে স্বস্তির খবর। পায়ের পেশিতে চোট পাওয়া নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফলে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেই তাঁর মাঠে নামার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সোমবার নেইমারের এমআরআই স্ক্যান করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এক বিবৃতিতে সিবিএফ জানায়, ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা চিকিৎসা প্রক্রিয়ায় ভালো অগ্রগতি করছেন। সিবিএফের ওই বিবৃতিতে বলা হয়, ‘ব্রাজিল দলের মেডিকেল স্টাফের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নেইমার পুনর্বাসন ও ফিটনেস কর্মসূচি অনুসরণ করে যাবেন।’

গত মাসের শেষ দিকে পায়ের পেশিতে চোট পান নেইমার। এরপর থেকেই বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করার লড়াই চালিয়ে যাচ্ছেন। আগামী ১৪ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কার্লো আনচেলত্তির ব্রাজিল।

সোমবার দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে মাঠে নামেননি নেইমার। ম্যানহাটন থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এমএলএস ক্লাব নিউইয়র্ক রেড বুলসের প্রশিক্ষণ কেন্দ্রে দলের অনুশীলন চললেও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে জিমেই সময় কাটিয়েছেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলের হয়ে শেষ তিনটি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা নেইমারের এবারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েও কিছুটা আলোচনা ছিল। কারণ চোটের কারণে ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। বর্তমান ক্লাব সান্তোসের হয়েও এ বছর নিয়মিত খেলতে পারেননি। বিভিন্ন ফিটনেস সমস্যার কারণে ব্রাজিলিয়ান লিগ, কাপ প্রতিযোগিতা ও কোপা সুদামেরিকানায় ক্লাবের মাত্র অর্ধেক ম্যাচে অংশ নিয়েছেন নেইমার।

এত আলোচনার মাঝেও নেইমারের ফিটনেস নিয়ে আশাবাদী আনচেলত্তি। বিশ্বকাপের গ্রুপ পর্বেই নেইমারকে পাওয়া যাবে বলে জানিয়েছিলেন তিনি। সম্প্রতি ইতালিয়ান কোচ বলেছিলেন, ‘নেইমারকে মাঠে ফেরানোর ব্যাপারে আমার কোনো তাড়াহুড়া নেই।’

বিশ্ব ফুটবলে আলোচনার ঝড়: ফিফা সভাপতির বিরুদ্ধে প্লাতিনির মামলা

বালের্দির বদলি হিসেবে কাকে নেবে আর্জেন্টিনা

বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক: যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হলো না সোমালিয়ার রেফারিকে

বিশ্বকাপে আলাদা দলের হয়ে খেলবেন চার জোড়া ভাই

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার খেলা দেখতে রেকর্ড ৯১ হাজার দর্শক

১৩ বছর পর রিয়ালে ফিরছেন মরিনিয়ো

হঠাৎ ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক: বন্ধুরা আনলেন পাসপোর্ট, স্ত্রী গোছালেন লাগেজ

বজ্রঝড়ের শঙ্কায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯

চোট শঙ্কা পেছনে ফেলে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির হাওয়া