হোম > খেলা > ফুটবল

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে নিজের বুট উপহার দিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    

ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে বুট উপহার পেয়েছেন আইশোস্পিড। ছবি: ফেসবুক

ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে ৬ জুলাই রাতেই। শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই ইতি টানলেন তিনি। তবে তাঁর টুর্নামেন্ট শেষ হলেও রেখে গেছেন স্মৃতিচিহ্ন। জনপ্রিয় এক কনটেন্ট ক্রিয়েটরকে বুট উপহার দিয়েছেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।

আইশোস্পিড গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রোনালদোর উপহার পাওয়া বুট নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, থলে থেকে সোনালি রঙের ‘সিআরসেভেন’ লেখা একটি বুট বের করে হাতে নিয়ে জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন। আইশোস্পিড বলেন, ‘রোনালদো আমাকে তাঁর নিজের বুট জোড়া দিয়েছেন। পুরো পৃথিবীতে এই রকম মাত্র দুটি বুট তৈরি করা হয়েছে। আর রোনালদো সেগুলোর একটা আমাকে দিয়েছেন। এগুলো তিনি বিশ্বকাপে পরেছিলেন।’

লস অ্যাঞ্জেলেসে গত রাতে স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার সময় তিনি রোনালদোর কাছ থেকে উপহার পাওয়া বুটের প্রশংসা করেছেন। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড যে এই বুট পরে বিশ্বকাপে খেলেছিলেন, সেটা আইশোস্পিড ভিডিওতেও দেখিয়েছেন। জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর রোনালদোর মতো করে ‘সিউ’ উদযাপনও করেছেন। আইশোস্পিড বলেন, ‘আপনাকে আমি ভালোবাসি রোনালদো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই বুট জোড়া যত্ন করে রাখব। সিউউউউউউ।’

৬ জুলাই রাতে স্পেনের কাছে ১-০ গোলে হেরেই পর্তুগালের বিশ্বকাপ থেকে পথচলা শেষ হয়ে যায়। ডালাসে শেষ ষোলোর সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে গোল করেছিলেন মিকেল মেরিনো। সোনালি ট্রফি জিততে না পারার আক্ষেপে বিদায়বেলায় অঝোরে কাঁদছিলেন রোনালদো। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ২৭ ম্যাচে করেছেন ১১ গোল। অ্যাসিস্ট করেছেন ২ গোলে। ছয়টি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার এখন রোনালদো।

গতকাল লস অ্যাঞ্জেলেসে কোয়ার্টার ফাইনালে মেরিনোর শেষ মুহূর্তের গোলে জিতেছে স্পেন। বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে স্পেন নিশ্চিত করেছে সেমিফাইনাল। স্পেনের অপর গোল করেছেন ফাবিয়ান রুইস। আর বেলজিয়ামের একমাত্র গোল করেন শার্ল ডে কেতেলারে।

১৪ জুলাই ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন-ফ্রান্স। আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের জয়ী দলের। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মায়ামিতে শুরু হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনাল হবে ১৫ জুলাই।

ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষমা চাচ্ছেন ভিনি

সেমিতে ওঠার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

যে ভিডিও ভাইরাল হওয়া পছন্দ হয়নি আর্জেন্টিনার কোচের

অনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক: স্কালোনি

ইংল্যান্ডে কি থামবে হালান্ডদের স্বপ্নযাত্রা

কোচ আমাকে দেখলে মেরেই ফেলতেন, আর্জেন্টিনার ফুটবলারের মজা

‘আর্জেন্টিনা বিশ্বকাপে সুবিধা পাচ্ছে—এমন কথা এবারই প্রথম না, আগেও শুনেছি’

আর্জেন্টিনাকে যে কৌশলে থামাতে চায় সুইজারল্যান্ড

মিসরীয়রাই অ্যাকাউন্ট হ্যাক করে চাঞ্চল্যকর ই-মেইল পাঠিয়েছে, দাবি আর্জেন্টিনার

জুস্ত ফঁতেনের রেকর্ড কি অক্ষতই থাকছে