হোম > খেলা > ফুটবল

দুঃসংবাদ পেল ফ্রান্স

ক্রীড়া ডেস্ক    

কয়েক ঘণ্টা পর মাঠে নামছে ফরাসিরা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে শনিবার দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স। ম্যাচ শুরুর আগেই দুঃসংবাদ পেল ফরাসিরা। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন দলটির অন্যতম সেরা মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত জানিয়েছে, উরুর চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে পারবেন না চুয়ামেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চোট থেকে সেরে উঠতে চার দিন সময় লাগতে পারে মাঝমাঠের এই অতন্দ্রপ্রহরীর।

ফ্রান্সের মেডিকেল বিভাগ চুয়ামেনির শারীরিক অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ করছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে কানাডা কিংবা মরক্কোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ তারকাকে পাওয়া যেতে পারে। চুয়ামেনির অনুপস্থিতিতে মিডফিল্ডে পরিবর্তন আনতে হচ্ছে দিদিয়ের দেশমকে। এবারের বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে তিনটিতে আদ্রিয়েন রাবিওর সঙ্গে চুয়ামেনির জুটিকেই ভরসা করেছিলেন তিনি।

ফরাসি গণমাধ্যমের ধারণা, চুয়ামেনির জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন রোমার হয়ে খেলা মিডফিল্ডার মানু কোনে। সে ক্ষেত্রে এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো শুরুর একাদশে নামবেন তিনি। গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে ৩-০ গোলের জয়ে রাবিওর সঙ্গে মিডফিল্ডে খেলেছিলেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। চুয়ামেনি ছাড়া ফ্রান্সের বিশ্বকাপ দলে নতুন করে আর কোনো চোটের খবর পাওয়া যায়নি।

বিশ্বকাপে রীতিমতো উড়ছে ফ্রান্স। এখন পর্যন্ত চার ম্যাচে শতভাগ জয় তুলে নিয়েছে দুবারের চ্যাম্পিয়নরা। প্রতিটি ম্যাচেই অন্তত তিনটি গোল করেছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটরা। অন্যদিকে শেষ বত্রিশে টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে।

কষ্টের জয়ে শেষ ষোলোয় মেসিদের আর্জেন্টিনা

আর্জেন্টিনার জন্য চিন্তা হচ্ছিল, ফিফা সভাপতির বক্তব্য ভাইরাল

কেপ ভার্দের বিপক্ষে ওই উদ্‌যাপনের ব্যাখ্যা দিলেন মেসি

শেষ ষোলোর লড়াইয়ের আগে বিপাকে ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে এক ড্রিবলেই রোনালদোকে ছাড়িয়ে গেলেন ভোজিনিয়া

মিসর ম্যাচের আগে একটা ‘ঘাটতি’ নিয়ে চিন্তায় আর্জেন্টিনার কোচ

ব্রাজিলের কোচ বললেন, আমাকে বিচার করার যোগ্যতা কারও নেই

নরওয়ে ম্যাচের আগে ধাক্কা খেল ব্রাজিল

অথচ ফুটবলটাই ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টিনার জয়ের নায়ক

ফ্রান্সের সামনে জায়ান্ট কিলার প্যারাগুয়ে