হোম > খেলা > ফুটবল

হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

ক্রীড়া ডেস্ক    

ইন্টার মায়ামির ডাগআউটে আর দেখা যাবে না মেসি-মাশচেরানোকে। ছবি: সংগৃহীত

বেশি দিন আগের ঘটনা নয়। চার মাস আগে হাভিয়ের মাশচেরানোর অধীনে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে ইন্টার মায়ামি। তবে এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমে বেশি দিন থাকলেন না তিনি। সাত ম্যাচ শেষেই পদত্যাগ করলেন মায়ামির প্রধান কোচ।

মাশচেরানোর পদত্যাগের কথা গতকাল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। এক বিবৃতিতে মেজর লিগ সকারের (এমএলএস) এই ক্লাবটি বলেছে, ‘ব্যক্তিগত কারণেই প্রধান কোচের দায়ি সরে দাঁড়িয়েছেন মাশচেরানো।’ তবে আর্জেন্টাইন এই কোচ আগেই পদত্যাগের কথা জানিয়েছিলেন বলে জানা গেছে। সূত্রের বরাতে ইএসপিএন বলেছে, ‘গত শনিবার নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ২–২ গোলে ড্রয়ের পরই ক্লাব কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন মাশচেরানো। আপাতত দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন গিলের্মো হোয়োস। এর আগে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বে ছিলেন হোয়োস।’

২০২৪ সালের নভেম্বরে জেরার্দো মার্তিনোর পরিবর্তে ইন্টার মায়ামির কোচ হয়েছেন মাশচেরানো। প্রায় দেড় বছর লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের কোচের দায়িত্ব পালন করেছেন মাশচেরানো। পদত্যাগের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসিদের সাবেক কোচ,‘সবাইকে জানাচ্ছি যে ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি। আমার ওপর আস্থা রাখায় ক্লাবকে ধন্যবাদ। খেলোয়াড়দের প্রতি অনেক কৃতজ্ঞ। তারা আমাকে মনে রাখার মতো অনেক মুহূর্ত এনে দিয়েছে। সহকর্মীদেরও ধন্যবাদ জানাচ্ছি।’

মাশচেরানো এক সময় মেসির সতীর্থ ছিলেন। আর্জেন্টিনা ও বার্সেলোনায় একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন দুজনে। দীর্ঘ দেড় বছরে ইন্টার মায়ামি মাশচেরানোর অধীনে ৬৭ ম্যাচ খেলেছে। জিতেছে ৩৮ ম্যাচ। ১৫ ম্যাচ ড্র করেছে ও হেরেছে ১৪ ম্যাচ। এবারের এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তিন নম্বরে ইন্টার মায়ামি। ৭ ম্যাচে ৩ জয়, ৩ ড্র ও ১ হারে ১২ পয়েন্ট এখন মেসি-সুয়ারেজদের। ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল। দুইয়ে থাকা শিকাগোর পয়েন্ট ১৩। প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে।

রিয়ালের বিরল রেকর্ডে এবার ভাগ বসাতে চায় পিএসজি

হারের পর রেফারির বিরুদ্ধে ডাকাতির অভিযোগ বার্সেলোনার

পরের চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বার্সা

ফেডারেশন কাপে ব্রাদার্স যেন অন্য এক দল

নতুন ঠিকানা পেলেন কাজী তারিক, কোন ক্লাব

এমন আয়োজন দেখলে খুশিই হতেন ম্যারাডোনা

অবহেলার কারণে ম্যারাডোনার মৃত্যু: নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু

কোচ বরখাস্তের দুই সপ্তাহ পর নতুন কোচ পেল ঘানা

নিজেদের মেলে ধরার চ্যালেঞ্জ কাতারের

১ জুন থেকে নতুন ফুটবল মৌসুমের দলবদল