হোম > খেলা > ফুটবল

খালি গায়ের হালান্ডকে জড়িয়ে ধরলেন নরওয়ের হবু রানি

ক্রীড়া ডেস্ক    

নরওয়ের হবু রানিকে জড়িয়ে ধরেছেন আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন কোয়ার্টার ফাইনালে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।

ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোতে জোড়া গোলের পর স্বাভাবিকভাবেই স্পটলাইট হালান্ডের ওপর। দলের ঐতিহ্যবাহী ভাইকিং রো উদযাপনেও নেতৃত্ব দেন তিনি। শুধু তা-ই নয়, আনন্দে উদ্বেলিত হয়ে নরওয়ের তারকা স্ট্রাইকার জার্সি খুলে ফেলেছেন। জড়িয়ে ধরেছেন এক নারীকে। যিনি নরওয়ের ভবিষ্যৎ রানি হতে যাচ্ছেন। হবু রানিকে হালান্ডের জড়িয়ে ধরার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল।

একের পর এক চেষ্টা করেও ব্রাজিল-নরওয়ের কেউই গোল করতে পারছিল না। নিউইয়র্কে গত রাতে ৭৯ মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করেন আর্লিং হালান্ড। প্রথম গোলের ১১ মিনিট পর হালান্ড করেন জোড়া গোল। যেটা নরওয়েরও দ্বিতীয় গোল। ৯০ মিনিটে ব্রাজিলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ গোল করে ব্রাজিলকে এক রকম ছিটকে দিলেন তিনি। নেইমার পেনাল্টিতে অতিরিক্ত সময়ে গোল করে কেবল ব্যবধানই কমিয়েছেন।

এবারের ফুটবল বিশ্বকাপে ২৮ বছর পর খেলতে এসেছে নরওয়ে। তাতেই ইতিহাস গড়েছে ইউরোপের এই দল। কোয়ার্টার ফাইনালে তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। দল যেমন ছন্দে আছে, হালান্ডও উড়ছেন। ৭ গোল করে এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই জমিয়ে দিয়েছেন তিনি। সমান সাতটি করে গোল করে তাঁর সঙ্গে যৌথভাবে শীর্ষে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

আর্জেন্টিনাকে মিসর কোচের হুঁশিয়ারি, ‘আমাদের ২৬ জন মেসি আছে’

মিসর ম্যাচের আগে মেসির স্ত্রীকে কী উপহার দিলেন রোনালদোর স্ত্রী

নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে অনুরোধের কথা স্বীকার করলেন ট্রাম্প

বিশ্ব মিডিয়াতেও তোলপাড় ব্রাজিলের ব্যর্থতা

‘ট্রাম্পের হস্তক্ষেপের পর নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফিফা সীমা ছাড়িয়ে গেছে’

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি ছাড়লেন ঘানার কোচও

সিয়াটলে হাসবে কে, যুক্তরাষ্ট্র না বেলজিয়াম

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা

‘সৃষ্টিকর্তার যা ইচ্ছা তা-ই হবে’