হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের কাছে ভরাডুবির পর ক্ষুব্ধ স্কটল্যান্ড কোচ

ক্রীড়া ডেস্ক    

স্কটল্যান্ডের প্রধান কোচ স্টিভ ক্লার্ক। ছবি: সংগৃহীত

ব্রাজিলের কাছে পাত্তাই পায়নি স্কটল্যান্ড। যে ম্যাচটি ছিল স্কটল্যান্ডের জন্য টুর্নামেন্টে টিকে থাকার লড়াই, সেই ম্যাচে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি তারা। বাজেভাবে হারের পর ক্ষুব্ধ দলটির কোচ স্টিভ ক্লার্ক।

বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে গেছে স্কটল্যান্ড। ব্রাজিল তিন গোল করেছে স্কটল্যান্ডের রক্ষণের ভুলে। স্কটিশ ডিফেন্ডার স্কট ম্যাককেনার ভুল পাসের সুযোগে রায়ান বল রিসিভ করে ৭ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। ২২ মিনিটে ভিনির আরেক গোল বাতিল করলেও নিজের দ্বিতীয় গোলটা দারুণভাবে আদায় করে নিয়েছেন তিনি। ব্রুনো গিমারেসের রক্ষণচেড়া পাস বক্সের কাছ থেকে হেডে লক্ষ্যভেদ করেছেন ভিনি। ভিনির জোড়া গোলের পর কুনিয়ার পা থেকে আসে দলের তৃতীয় গোল।

৩-০ গোলে হারের পর স্বাভাবিকভাবেই হতাশ ক্লার্ক। ম্যাচ শেষে কোনো রকম রাখঢাক না রেখেই শিষ্যদের পারফরম্যান্সের কড়া সমালোচনা করেছেন স্কটিশ কোচ। সাংবাদিকদের ক্লার্ক বলেন,
‘প্রথমেই আমাদের এই ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করতে হবে এবং বুঝতে হবে কেন আমরা এভাবে ম্যাচটি হেরেছি। বাকিটা নিয়ে এরপর চিন্তা করা যাবে।’

ব্রাজিল যেভাবে খেলছিল, তাতে স্কটল্যান্ড আরও বড় ব্যবধানে হারতে পারত। স্কটিশদের লক্ষ্য বরাবর ব্রাজিল নিয়েছে ৮ শট। যার মধ্যে তিনটি থেকে গোল আদায় করে নিতে পেরেছে সেলেসাওরা। কখনোবা ফিনিশিং দুর্বলতায়, কখনোবা ভিএআরের সিদ্ধান্তে গোল পায়নি ব্রাজিল। আর ব্রাজিলের লক্ষ্য বরাবর স্কটল্যান্ড ৫ শট নিয়েও গোল আদায় করে নিতে পারেনি।

ব্রাজিল যেমন নিজের রক্ষণদুর্গ সামলেছে, স্কটল্যান্ড তা পারেনি। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। ৩-০ গোলে হারের পর স্কটিশ কোচ ক্লার্ক বলেন, ‘এটা ছিল হতাশাজনক এক পারফরম্যান্স। ফল অনেক খারাপ হয়েছে। যদি আপনি ব্রাজিলের মতো দলকে সুযোগ করে দেন, তাহলে ভুগতে হবে।’

হাইতিকে ১-০ গোলে হারানোর পর টানা দুই ম্যাচ হেরেছে স্কটল্যান্ড। তাতে করে গ্রুপের ‘তৃতীয় সেরা দল’ হিসেবে শেষ বত্রিশে ওঠার সম্ভাবনাও অনেক কম। কারণ, তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তিনে থেকে শেষ করেছে স্কটল্যান্ড। আর ফিফা ১২ তৃতীয় সেরা দলের মধ্যে আট দল বাছাই করবে নকআউট পর্বের জন্য।

এর আগে আটবার বিশ্বকাপ স্কটল্যান্ড খেললেও প্রত্যেকবার গ্রুপ পর্বেই থমকে গেছে দলটির পথচলা। নিজেদের নবম বিশ্বকাপে এসেও নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখন নেই বললেই চলে। ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারের পর স্কটল্যান্ড কোচ বলেন, ‘ঠিক তা-ই হয়েছে। এই মুহূর্তে আমাদের সম্ভাবনার কথা বলতে গেলে আর কোনো সুযোগ নেই বললেই চলে।’

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে উঠেছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দিনে পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে গ্রুপপর্বের তিন ম্যাচেই গোলের কীর্তি গড়েছেন ভিনি। ১৯৭০ বিশ্বকাপে জাইরজিনিও, ১৯৯৪ বিশ্বকাপে রোমারিও এবং ২০০২ বিশ্বকাপে রোনালদো ও রিভালদো গ্রুপপর্বের ৩ ম্যাচেই টানা গোলের দেখা পেয়েছিলেন। প্রতি আসরেই সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। পরিসংখ্যান অনুযায়ী, এবার ভিনির গ্রুপপর্বের ৩ ম্যাচে গোল করাও ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ইঙ্গিত। আগামীকাল জাপান-সুইডেন, তিউনিসিয়া-নেদারল্যান্ডস ম্যাচের পরই নির্ধারিত হবে শেষ বত্রিশে ব্রাজিলের প্রতিপক্ষ।

বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেল সুইডেন

ফিফার নিষেধাজ্ঞায় নেপাল, সাফে খেলতে পারবে তো

ব্রাজিলের সিংহাসন কি আজ রাতেই জার্মানির দখলে

চীনাদের হৃদয়ে জাপান

ভিনির গোল বাতিল প্রসঙ্গে কে কী বলছেন

হাঁটতে না পারা সেই ছেলেই কাঁপাচ্ছেন বিশ্বকাপ

বিশ্বকাপের মাঝপথে আর্জেন্টিনায় মেসির ৮৫ ফুট ভাস্কর্য

বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা

ব্রাজিলের সংবাদমাধ্যমে বাংলাদেশি ভক্তদের উন্মাদনার খবর

ম্যাচ শেষে কাঁদলেন নেইমার, নেপথ্যে কী কারণ