হোম > খেলা > ফুটবল

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ক্রীড়া ডেস্ক    

স্পেনের খেলার ধরনে মুগ্ধ ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার। ফাইনালে একবারের চ্যাম্পিয়নদের এগিয়ে রাখছেন তিনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মহারণের আগে নিজের ভবিষ্যদ্বাণী জানিয়ে দিলেন রোনালদো নাজারিও। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের বিশ্বাস, ফাইনালে লিওনেল মেসিদের সহজেই হারিয়ে বিশ্বকাপ জিতবে লুইস দে লা ফুয়েন্তের দল।

রোনালদোর মতে, পুরো টুর্নামেন্টজুড়েই স্পেন ছিল অন্যতম শক্তিশালী দল এবং ফাইনালেও নিজেদের দাপট ধরে রাখবে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় স্পেন জিতবে, এবং সহজেই জিতবে। শুরু থেকেই ফ্রান্সের পাশাপাশি তারাই ছিল অন্যতম ফেবারিট।’

নিজের ভবিষ্যদ্বাণীর পেছনে স্পেনের ফুটবল দর্শনকেই বড় কারণ হিসেবে দেখছেন রোনালদো। তাঁর মতে, এই দলের খেলার ধরন কোনো সাময়িক সাফল্যের ফল নয়; বরং এটি দীর্ঘদিনের পরিকল্পনা ও ফুটবল সংস্কৃতির প্রতিফলন।

এই প্রসঙ্গে রোনালদো বলেন, ‘স্পেন অসাধারণ ফুটবল খেলে। এটা তাদের ডিএনএর অংশ। তারা বহু বছর ধরেই এভাবে খেলছে। ছোটবেলা থেকেই তারা এই ফুটবল শিখে বড় হয়।’

শিরোপার লড়াইয়ে স্পেনকে এগিয়ে রাখলেও এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার দারুণ আত্মবিশ্বাসী ফুটবলও মুগ্ধ করেছে রোনালদোকে। সেমিফাইনালে ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষের ঝড়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠা লিওনেল স্কালোনির দলের লড়াইয়ের মানসিকতার প্রশংসা করেছেন তিনি।

রোনালদোর বলেন, ‘এই বিশ্বকাপে তাদের (আর্জেন্টিনা) গল্পটা ছিল সত্যিই দারুণ। তারা এমন একটি দল, যারা প্রতিকূলতা জয় করার মানসিকতা ও লড়াকু মনোভাবের দারুণ উদাহরণ। তবে স্পেন অনেক বেশি সংগঠিত। ম্যাচের প্রতিটি মুহূর্তে কী করতে হবে, তারা সেটা খুব ভালোভাবেই জানে।’

কেন আর্জেন্টিনার সবাই একসঙ্গে দেশে ফিরছেন না

তোমরাই ইতিহাস, তোমরাই কিংবদন্তি—মেসিদের দি মারিয়া

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

চ্যাম্পিয়ন হওয়ার পর ইয়ামালের ভাইয়ের কর্মকাণ্ড ভাইরাল

আর্জেন্টিনার ফাইনাল হারের পর রণক্ষেত্র, গ্রেপ্তার ১৫

শেষটা রঙিন হলো না মেসির

২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে কোথায়

বিশ্বকাপ জয় উদ্‌যাপন করতে গিয়ে স্পেনে হতাহতের ঘটনা

এক বছরে দুই বিশ্বকাপ জিতে কুকুরেয়ার বিরল কীর্তি

ফাইনালে হেরেও বীরের সম্মান পাচ্ছে আর্জেন্টিনা