হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার খেলার মান নিয়ে প্রশ্ন তুললেন ব্রাজিল কোচ

ক্রীড়া ডেস্ক    

দলের জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন ব্রাজিলের কোচ। ছবি: সংগৃহীত

মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্রয়ের পর চাপ কাটিয়ে উঠেছে ব্রাজিল। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। এই জয়ের পর আর্জেন্টিনার খেলার মান নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

হাইতির বিপক্ষে ম্যাচ-পরবর্তী আলোচনায় দলীয় পারফরম্যান্সের চেয়েও এবারের বিশ্বকাপের সামগ্রিক ধারা ও অন্যান্য দল নিয়ে বেশি কথা বলেছেন আনচেলত্তি। আর্জেন্টিনা সম্পর্কে এই ইতালিয়ান কোচ বলেন, ‘তারা (আর্জেন্টিনা) উচ্চ তীব্রতার ফুটবল খেলে না।’

লম্বা সময় ধরে দারুণ ফর্মে আছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জিতে দীর্ঘ তিন যুগের অপেক্ষার ইতি টানে লাতিন আমেরিকার প্রতিনিধিরা। এবারের বিশ্বকাপেও ফেবারিট মনে করা হচ্ছে লিওনেল স্কালোনির দলকে। তাঁদের শুরুটাও হয়েছে দুর্দান্ত। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা।

এমন দারুণ ছন্দে থাকার পরও আর্জেন্টিনাকে শিরোপা জেতার দাবিদার হিসেবে মানতে নারাজ আনচেলত্তি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা খুব ভালোভাবে খেলা নিয়ন্ত্রণ করে, কিন্তু এই টুর্নামেন্টের প্রথম ভাগে এমন কিছু দল সামনে এসেছে, যারা খুব আক্রমণাত্মক ফুটবল খেলে এবং তাদের রক্ষণভাগও দারুণ।’

আর্জেন্টিনা দলে আছেন মেসির মতো ফুটবলের মহাতারকা। সেরা ছন্দেই আছেন এই ফরোয়ার্ড। আলজেরিয়ার বিপক্ষে দলের হয়ে সব কটি গোল করেন তিনি। এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করা ফুটবলার বনে গেছেন মেসি। একই সঙ্গে বেশ কিছু রেকর্ডও গড়েন। জার্মানির কিংবদন্তি ফুটবলার মিরোস্লাভ ক্লোসার সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলের (১৬) মালিক এখন তিনি।

তবে আনচেলত্তি মনে করেন, এবারের বিশ্বকাপে দারুণ কিছু করতে চাইলে কোনো নির্দিষ্ট তারকার ওপর ভরসা নয়, বরং দলগত পারফরম্যান্স দেখাতে হবে। তিনি বলেন, ‘আমি মনে করি, এই বিশ্বকাপে তারকারা নির্ধারক হবে না। এটাই আমার মতামত।’

৮৭ নম্বর দলের বিপক্ষে জিতে ব্রাজিলের ফুটবলারদের উচ্ছ্বাস কমছেই না

হাজারতম ম্যাচ: অন্যতম মাইলফলকের অপেক্ষায় বিশ্বকাপ

আর্জেন্টিনার যে ফুটবলারকে ‘চুরি’ করতে চান স্পেন কোচ

‘আমরা পুরোপুরি হারিনি’, ব্রাজিলের কাছে হারের পর হাইতি কোচ

অস্ট্রিয়া ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

নকআউটে চোখ জার্মানি-আইভরি কোস্টের

‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’

ছেলে কুনিয়ার গোল দেখে কাঁদলেন তাঁর মা

উড়তে থাকা সুইডিশদের কি থামাবে ডাচরা

একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে