হোম > খেলা > ফুটবল

অপমানে রোনালদিনহোর অনুষ্ঠান বর্জন সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘আপনারা যাঁরা সাংবাদিক আছেন, তাঁরা পেছনে গিয়ে দাঁড়ান। আপনাদের জন্য কোনো আসন রাখা হয়নি।’ 

র‍্যাডিসন হোটেলের বলরুমে একবার নয়, তিনবার একই ঘোষণা দিলেন উপস্থাপিকা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর ঢাকায় আসার অনুষ্ঠানে সংবাদকর্মীরা তাতে হলেন বিব্রত, বিরক্ত। শেষে অপমানিত বোধ করে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়ে হোটেলের বাইরে অবস্থান নেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকেরা। 

রোনালদিনহোকে বাংলাদেশে আনার মূল উদ্যোক্তা ক্রিয়েশন ওয়ার্ল্ড ও অফ ট্র‍্যাক নামের দুই প্রতিষ্ঠান। সাংবাদিক সংখ্যা সীমিত দাবি করে হোটেলের বলরুমে সংবাদকর্মীদের শুরুতে অনুষ্ঠান প্রবেশে বাধা দেওয়া হয়। শেষ পর্যন্ত বাধাবিপত্তি পেরিয়েই ভেতরে প্রবেশ করেন সাংবাদিকেরা।

অনুষ্ঠানেও বারবার মাইকে সাংবাদিকদের আসন ছেড়ে দেওয়ার মাইকিং করা হয়। উপস্থাপিকার এই ঘোষণায় অপমানিত বোধ করে হোটেল ছেড়ে বের হয়ে আসেন সংবাদকর্মীরা।

অনুষ্ঠান বর্জনের সময় উঠে এসেছে পুনেতে লিটন দাসের ঘটনাও। পুনেতে হোটেল লবি থেকে নিরাপত্তাকর্মী দিয়ে বাংলাদেশি সাংবাদিকদের বের করে দেন লিটন। তাতেই তেতে ছিলেন সংবাদকর্মীরা। পুনের ঘটনার ঢেউ আজ আছড়ে পড়ল র‍্যাডিসনেও।

সিয়াটলে হাসবে কে, যুক্তরাষ্ট্র না বেলজিয়াম

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা

‘সৃষ্টিকর্তার যা ইচ্ছা তা-ই হবে’

‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে’

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির

ক্লাবহীন এক গোলরক্ষকের কাছেই হার মানল ব্রাজিল

নরওয়ের গোলরক্ষককে নেইমারের জবাব, ‘আমার সঙ্গে এসব চলবে না’

নাটকীয়তার পর মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে হালান্ড বললেন, সৃষ্টিকর্তার উপহার