হোম > খেলা > ফুটবল

আঙুল উঁচিয়ে রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন’

ক্রীড়া ডেস্ক    

রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেন লিওনেল মেসি। ছবি: এএফপি

লিওনেল মেসিকে আপনি হাসতে দেখেছেন। আবার কাঁদতেও দেখেছেন। কিন্তু রেফারির দিকে আঙুল উঁচিয়ে মেসির কথা বলার দৃশ্য অপরিচিতই বটে। কানসাসে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দেখা গেছে ক্রুদ্ধ অবস্থায়।

শুধু মাঠের পারফর‍ম্যান্সেই নয়। অধিনায়ক হিসেবে মেসি আজ তাঁর অস্তিত্বের জানান দিয়েছেন একটু ভিন্নভাবে। কানসাসে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে রেফারি জোয়াও পেদ্রো সিলভা পিনেইরোর সঙ্গে আর্জেন্টাইন তারকার অনেকবার কথা কাটাকাটি হয়েছে। রেফারির দিকে আঙুল উঁচিয়ে মেসি বলেন, ‘আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন।’

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে মেসির বিতর্কের শুরু ফ্রি-কিক নেওয়ার আগেই। ক্যামেরা মেসির দিকে ফোকাস করতেই তাঁকে ডিফেন্সিভ ওয়ালে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর্জেন্টাইন তারকাকে রেফারি আরও পেছনে সরে যেতে বলেছিলেন। যা মেসির জন্য বিরক্তির উদ্রেক করে। আর্জেন্টাইন তারকা তখন বলেন, ‘ভদ্রভাবে কথা বলুন। অসম্মান করবেন না। আমার সঙ্গে সম্মান দেখিয়ে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান দেখিয়েই কথা বলেছি।’

ম্যাচের ৪৩ মিনিটের সময়ই রেফারি জোয়াওয়ের কাছে প্রতিবাদ করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড সুইস মিডফিল্ডার জিবরিল সাওকে স্পর্শই করেননি লেয়ান্দ্রো পারেদেস। একটু পরই পারদেসের ওপর সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো কড়া ট্যাকল করেন। এমবোলোকে হলুদ কার্ড দেখান রেফারি। এই এমবোলো ৭২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ড এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনার সঙ্গে।

কানসাসে আজ ১০ মিনিটের সময়ই ইতিহাসের পাতায় নাম লেখান মেসি। আলেক্সিস মাক আলিস্তারকে দিয়ে গোল করিয়ে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ১০ অ্যাসিস্টের কীর্তি গড়েন। পিছিয়ে পড়া সুইজারল্যান্ড ৭২ মিনিটে ডান এনদয়ের গোলে সমতায় ফিরেছে। আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের এরই মধ্যে ১০৫ মিনিট খেলা হয়ে গেছে।

সেমিফাইনালে উঠে আর্জেন্টিনার একাধিক রেকর্ড

‘আর্জেন্টিনা একটি ফাউলেও শাস্তি পায়নি’, এবার বিস্ফোরক সুইস ডিফেন্ডার

আর্জেন্টিনা সেমিতে ওঠায় বিশ্বকাপে এমন ঘটনা এবারই প্রথম

‘এই নিয়ম কীভাবে বানানো হয়েছে জানি না’, লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ সুইজারল্যান্ড কোচ

আজ ভাগ্য আমাদের পাশে ছিল, বলছেন আর্জেন্টিনা কোচ

চোখে রক্ত নিয়েও খেলে যাচ্ছেন মেসি

সমতায় ফিরেই ১০ জনের দলে পরিণত সুইজারল্যান্ড

কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা

ইতালির ফুটবল পুনরুদ্ধারে ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারকে নিয়োগ

রেফারিং বিতর্কে হালান্ডের বাবার খোঁচা, ফিফা বলছে প্রমাণ নেই