হোম > খেলা > ফুটবল

৩০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেপাল ম্যাচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ভারত ম্যাচের প্রস্তুতি নিতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের প্রস্তুতি নিতে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। কাল থেকে পাওয়া যাবে এই ম্যাচের টিকিট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তা জানিয়েছে বাফুফে।

সাধারণ গ্যালারির জন্য টিকেটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। ভিআইপি টিকিটের জন্য (ক্লাব হাউস ২) গুনতে হবে ১০০০ টাকা। দুপুর ২টা থেকে অনলাইন প্লাটফর্ম কুইকেট ডট মিতে পাওয়া যাবে টিকিট।

এই ম্যাচের পর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ১৮ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের টিকিট ছাড়া হবে ৯ নভেম্বর।

‘সৃষ্টিকর্তার যা ইচ্ছা তা-ই হবে’

‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে’

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির

ক্লাবহীন এক গোলরক্ষকের কাছেই হার মানল ব্রাজিল

নরওয়ের গোলরক্ষককে নেইমারের জবাব, ‘আমার সঙ্গে এসব চলবে না’

নাটকীয়তার পর মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে হালান্ড বললেন, সৃষ্টিকর্তার উপহার

‘আমি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যাইনি’

পেনাল্টি মিস করে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার

ব্রাজিলের প্রথম পেনাল্টি কেন ভিনি নেননি, জবাব দিলেন কোচ