হোম > খেলা > ফুটবল

ভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরশু ভুটান ম্যাচ দিয়ে শুরু হবে সাফ। ছবি: বাফুফে

সাফ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। এরই মধ্যে দলগুলো আসতে শুরু করেছে। আজ ঢাকায় এসেই বাংলাদেশকে ফেবারিট ট্যাগ দিয়েছে ভারত।

স্বাগতিক বাংলাদেশকে সাফের অন্যতম সেরা প্রতিপক্ষ মনে করছে প্রতিপক্ষ দলগুলো। ঢাকায় এসে ভারতীয় কোচ নওশাদ মুসা বাংলাদেশের প্রশংসা করেছেন। তাঁর চোখে এবারের প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ। বিমানবন্দরে সংবাদমাধ্যমকে ভারতীয় কোচ বলেছেন, ‘আমার বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল।’

দক্ষিণ এশীয় এই টুর্নামেন্টে ভারত বরাবরই ফেবারিট। ১৯৯৩ সালে প্রথম শিরোপা জয়ের পর আরও আটবার—১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ ও ২০২৩ সালে শিরোপা জিতেছে তারা। সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন দল তারা হলেও এবার ভারত খেলতে এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। দলের বেশির ভাগ ফুটবলারই অনূর্ধ্ব-২৩ দলের। এ মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ থাকায় সাফের জন্য পাঠিয়েছে দ্বিতীয় সারির দল। তবে গত সেপ্টেম্বর-অক্টোবরে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত সেই দল থেকে এবারের সাফের দলে আছেন ছয় ফুটবলার।

ভারতের কোচ মুসার আশা, ফাইনালে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের মুখোমুখি হবে তাঁর দল। সংবাদমাধ্যমে ভারতের কোচ বলেন, ‘যে দলটি আমি পেয়েছি, সেটিও খারাপ নয়। আমাদের দলটিও শক্তিশালী। আশা করি, ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হব।’

বাংলাদেশ উৎসবের অপেক্ষায় থাকলেও আয়োজনের প্রচার-প্রচারণা নিয়ে হতাশ দেশের ফুটবলপ্রেমীরা। অথচ এক দিন পরই টুর্নামেন্ট শুরু। সব সীমাবদ্ধতা ও সমালোচনার মধ্যেই শুরু হতে যাচ্ছে টুর্নামেন্ট। একদিকে ঘরের মাঠে সাফল্যের প্রত্যাশা, অন্যদিকে প্রত্যাশার বাস্তবায়নের লড়াই। সব মিলিয়ে ফুটবল-উৎসবের রং কতটা ছড়াতে পারে, সেটাই দেখার বিষয়।

মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের

‘হামজারা থাকার পরও বাংলাদেশ সাফ না জিততে পারলে সেটা দুঃখজনক’

ইউরো দলে সুযোগ পেল রোনালদোর ছেলে

প্রাণ হারালেন সেই স্প্যানিশ ফুটবলার

ইয়ামালের আসল নাম জানালেন তাঁর বাবা

ব্যালন ডি’অরের ভোট নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ ইয়ামালের বাবার

চাপে বিশ্বকাপ পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা, তবে...

হঠাৎ পিছিয়ে গেল এশিয়ান কাপ

মাঠে ভয়াবহ সংঘর্ষ, মৃত্যুর মুখ থেকে ফিরলেন এই ফুটবলার

ব্রাজিল-উরুগুয়েকে আতিথেয়তা দিয়ে ভারতের ক্ষতি ১১২ কোটি