হোম > খেলা > ফুটবল

বাঁচা-মরার ম্যাচে রাতে নামছে ইরান

ক্রীড়া ডেস্ক    

বাঁচা-মরার ম্যাচে স্পেনের বিপক্ষে খেলতে নামবে ইরান। ছবি: এএফপি

মাঠের বাইরের ভূরাজনীতি, মার্কিন প্রশাসনের কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আর টেবিলের বাঁচা মরার সমীকরণ মাথায় নিয়েই আজ বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে ইরান। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ ‘জি’-এর প্রথম ম্যাচ শেষে চার দলেরই পয়েন্ট সমান হওয়ায় দ্বিতীয় ম্যাচটি তাই বেশ রোমাঞ্চের আভাস দিচ্ছে। একদিকে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের দুঃস্বপ্ন তাড়া করে বেড়ানো বেলজিয়াম, অন্যদিকে মাঠের সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে পার্সিয়ান স্টারদের ঘুরে দাঁড়ানোর লড়াই।

মিসরের বিপক্ষে প্রথম ম্যাচে বেলজিয়ামের ১-১ গোলের ড্রকে অনেকেই দেখছেন ‘রেড ডেভিলস’দের চেনা সেই মন্থরতার পুনরাবৃত্তি হিসেবে। তবে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর রোমেলু লুকাকু বদলি হিসেবে নেমে যে ঝাঁজ দেখিয়েছেন, তাতেই মূলত স্বস্তি ফিরেছে বেলজিয়ান দলে। মিসরের আত্মঘাতী গোলে সমতা ফেরানো বেলজিয়াম এবার অল-আউট আক্রমণের পসরা সাজাতে প্রস্তুত। কেভিন ডি ব্রুইনা, জেরেমি দোকু আর থিবো কোর্তোয়াদের নিয়ে গড়া বেলজিয়ামের বেলজিয়ামের সোনালী প্রজন্মের শেষ প্রতিনিধিরা যেকোনো রক্ষণ ভাঙতে সক্ষম। ফরোয়ার্ড ডোডি লুকেবাকিও যেন সেই হুংকারই দিয়ে রাখলেন, ‘প্রতিটি ম্যাচেই আমাদের লক্ষ্য একটাই—তা হলো জয় লাভ করা। আমরা টুর্নামেন্টে যতদূর সম্ভব এগিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বোচ্চটা দেব।’

ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে ইরানকে লড়তে হচ্ছে ঘড়ির কাঁটার নিখুঁত হিসাব আর ক্লান্তিকর আন্তর্জাতিক বিমানযাত্রার বিরুদ্ধে। মার্কিন প্রশাসনের কঠোর ২৪ ঘণ্টার ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে মেক্সিকোর বেস ক্যাম্প থেকে উড়ে এসে ম্যাচ খেলেই ফিরতে হচ্ছে তাদের। কোচ আমির ঘালেনোই ক্ষোভ উগরে দিয়ে নিজেদের টুর্নামেন্টের ‘সবচেয়ে নিপীড়িত’ দল বললেও, মাঠের কৌশলে এক বিন্দুও ছাড় দিতে রাজি নন। তাই তাঁর কণ্ঠে ঝরল প্রত্যয়ী সুর, ‘আমরা শুধু জিততেই চাই না, আমরা মাঠে একটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিতে চাই।’ নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে ক্রিস উডরা রক্ষণভাগের যে ফাটল ধরিয়েছিলেন, অধিনায়ক মেহেদি তারেমি ও মোহাম্মদ মোহেব্বিদের আক্রমণাত্মক ফুটবল দিয়ে তা বুজিয়ে দিতে চায় ইরান।

পরবর্তী রাউন্ডের টিকিটের জন্য দুই দলের সামনেই এখন ৪ পয়েন্ট ছোঁয়ার তাড়না। জয়ী দল এক লাফে নকআউটের দোরগোড়ায় পৌঁছে যাবে, আর পরাজিত দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়াও অসম্ভব নয়। ইরানের তরুণ উইঙ্গার মোহাম্মদ মোহেব্বির চোখে এটি কেবল একটি সাধারণ ম্যাচ নয়, বরং টুর্নামেন্টে টিকে থাকার প্রধান পরীক্ষা। তাঁর ভাষায়, ‘এটিই টুর্নামেন্টে আমাদের এগিয়ে যাওয়ার মূল প্রবেশদ্বার। নিজেদের সবটুকু বিলিয়ে দিতে হবে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’ মাঠের বাইরের শত বাধা আর মাঠের ভেতরের প্রত্যাশার চাপ—সব মিলিয়ে লস অ্যাঞ্জেলেসে এক চরম রোমাঞ্চকর ফুটবলীয় নাটকের মঞ্চ সম্পূর্ণ প্রস্তুত।

মাঠের বাইরের শত রাজনৈতিক বাধা আর মাঠের ভেতরের প্রত্যাশার চরম চাপ—সব মিলিয়ে লস অ্যাঞ্জেলেসে এক রোমাঞ্চকর ফুটবলীয় নাটকের মঞ্চ এখন সম্পূর্ণ প্রস্তুত, যেখানে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না দুই দল। গ্রুপের অপর ম্যাচে পরশু ভ্যাঙ্কুভারে মোহামেদ সালাহর মিসরের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

কারখানা শ্রমিক থেকে বিশ্বকাপে জার্মানির জয়ের নায়ক

একাদশ সাজানো নিয়ে দোটানায় আর্জেন্টিনার কোচ

ইতিহাস গড়ে পেলেন রানির চুমু, ভাস্কর্যও চান কুরাসাও গোলরক্ষক

অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনার বারবিকিউ পার্টি

ইতিহাসের পাতায় কুরাসাও গোলরক্ষক

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

আজ আর্জেন্টিনা ম্যাচের মতো অঘটন ঘটাতে চায় সৌদি আরব

ব্রাজিলের বিশ্ব রেকর্ড এখন নেদারল্যান্ডসের

দুঃসংবাদ পেল ব্রাজিল

ইকুয়েডরকে রুখে দিয়ে কুরাসাওয়ের ইতিহাস, ১৫ গোল বাঁচালেন গোলরক্ষক