হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া আমার হাতে নেই: নেইমার

ক্রীড়া ডেস্ক    

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া নেইমারের কাছে এখন ‘যদি-কিন্তু’র ব্যাপার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসও বাকি নেই। ব্রাজিল দলে জায়গা পেতে হলে তাঁকে এখন কঠিন পরীক্ষা দিতে হবে। ফিট থাকার পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও দেখাতে হবে ঝলক। নেইমার নিজেও জানেন সেটা।

চোটের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত নেইমার জাতীয় দলে কবে ফিরবেন-সেই প্রশ্ন এখন অনেকের। ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার পর ব্রাজিলের জার্সিতে আর খেলা হয়নি। সবশেষ ২৮ মাসে ক্লাব ফুটবলেও তেমন একটা নিয়মিত ছিলেন না। আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি থাকলেও সৌদি ক্লাবটি তা বাতিল করেছে। শেষ পর্যন্ত তাঁকে ফিরতে হয় শৈশবের ক্লাব সান্তোসে। তবে চোট যে তাঁর পুরোনো শত্রু। গত বছরের ডিসেম্বরে বাঁ হাঁটুর চোটে আর্থ্রোস্কোপিক সার্জারি হওয়ায় পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন।

আরবানো কালদেইরা স্টেডিয়ামে গত রাতে ব্রাজিলের সিরি ‘আ’-এর ম্যাচে মুখোমুখি হয়েছে সান্তোস-করিন্থিয়ানস। এই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। যার মধ্যে নেইমারের অ্যাসিস্টে ২২ মিনিটে গোল করেছেন সান্তোস স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসা। জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নেইমার বলেন, ‘জাতীয় দলে ফেরার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বিশ্বকাপে খেলার খুব ইচ্ছে আমার। তবে সেটা আমার হাতে নেই। এই সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ। দলে থাকি বা না থাকি, সব সময়ই জাতীয় দলকে চিয়ার করব।’

ম্যাচ শেষে নেইমার কথা বলেছেন তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে। ২৬ মার্চ বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-ফ্রান্স। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল খেলতে নামবে ১ এপ্রিল। এই দুই ম্যাচ সামনে রেখে আজ ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি দল ঘোষণা করবেন। আর এই দুই ম্যাচ শেষে বিশ্বকাপের দল দেওয়ার কথা ব্রাজিলের। বিশ্বকাপ দলে কারা জায়গা করে নেবেন, তা ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচের ওপর নির্ভর করছে। কিন্তু তার আগে তো এই দুই ম্যাচে নেইমারের জায়গা পেতে হবে।

সবশেষ ব্রাজিল বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। গত ২০ বছরে আর ফাইনালেই উঠতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছে। সবশেষ ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে শেষ আটেই বিদায় নিয়েছে ব্রাজিল। এবারের বিশ্বকাপে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল।

আর্জেন্টিনা রাজি না হওয়াতেই বাতিল ফিনালিসিমা

মেসি কেন খেলতে নামেননি আজ

ইরান যুদ্ধে বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা

এক ম্যাচ খেলেই বাংলাদেশ দল থেকে বাদ কিউবা মিচেল

যুদ্ধ পরিস্থিতির মাঝেই বিশ্বকাপ প্লে-অফ খেলবে ইরাক

রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে দোরিয়েলতনের হ্যাটট্রিকে শীর্ষে কিংস

রিয়াল-ম্যানসিটির ম্যাচ দেখবেন কীভাবে

গোয়ায় মেয়েদের সাফে বাংলাদেশের শিরোপা ধরে রাখার অভিযান

বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে পাল্টা জবাব দিল ইরান

ইরানকে বিশ্বকাপ বর্জন করতে বলছেন ট্রাম্প