হোম > খেলা > ফুটবল

সতীর্থদের ‘কষ্ট’ দিতে না চাওয়ায় মেসি খেলা দেখলেন মাটিতে বসে

ক্রীড়া ডেস্ক    

সতীর্থ ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে মাটিতে বসে আছেন আর্জেন্টাইন মহাতারকা। ছবি: সংগৃহীত

শেষবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে লিওনেল মেসি এখন সবার মধ্যমণি। বিশ্বকাপ অভিযানে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে নতুন করে আলোচনায় আর্জেন্টিনার অধিনায়ক। মাঠের পারফরম্যান্সের মতো বিনয়েও যেন মেসি অনন্য। তেমনই এক ঘটনা আলোড়ন ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনার ডাগআউটের বেশকিছু ছবি ভাইরাল হয়েছে। কানসাস সিটি স্টেডিয়ামে সে ম্যাচের শুরুর একাদশেই ছিলেন মেসি। দলের হয়ে ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল তিনটি করেন এই ফরোয়ার্ড। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে তাঁকে তুলে নেন লিওনেল স্কালোনি। এরপর ডাগআউটে গিয়ে বেঞ্চে বসেননি মেসি।

নিকো পাসের বদলি হিসেবে মেসি যখন ফেরেন, তখন ডাগআউটের বেঞ্চে সতীর্থ এবং কোচিং স্টাফের সদস্যরা বসে ছিলেন। সাধারণত খেলে ক্লান্ত হয়ে ফেরার পর একজন বদলি খেলোয়াড়ের জন্য স্বাভাবিকভাবেই জায়গা ছেড়ে দেওয়া হয়। মেসির জন্যও তেমন কিছুর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তাতে অস্বীকৃতি জানান খোদ ইন্টার মায়ামি তারকা। বরং অন্যদের স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে নিজে সাময়িকভাবে দাঁড়িয়ে থাকেন। এরপর ডাগআউটের বেঞ্চের সামনে বসে থাকতেও দেখা গেছে মেসিকে।

ঘটনাটি সামনে আসার পর ফুটবল বিশ্বজুড়ে ব্যক্তিত্ব ও বিনয়ের কারণ নতুন করে প্রশংসায় ভাসছেন মেসি। সমর্থকদের মতে, মাঠের সাফল্যের পাশাপাশি সতীর্থদের প্রতি এই সম্মানবোধই তাঁকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে বহু অর্জনের মালিক হলেও এমন সাধারণ আচরণই দশ নম্বর জার্সিধারীকে সমর্থকদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।

মেসিকে জড়িয়ে ধরে কেন কেঁদেছেন স্কালোনি

বিশ্বকাপ অভিষেকে লড়াই করেও কলম্বিয়ার সামনে থমকে গেল উজবেকিস্তান

বড় টুর্নামেন্টে পর্তুগালের হয়ে ৪ বছর গোল পান না রোনালদো

‘ভাবছিলাম মেসিকে ব্রাজিলের হয়ে খেলাব’

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর রোনালদোর বার্তা

শেষ মুহূর্তের গোলে ঘানার শ্বাসরুদ্ধকর জয়

ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দুরন্ত শুরু

মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত শুরু

পর্তুগালকে রুখেই দিল ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো

তাঁদের পায়ে ফুটবলের ভাগ্য