হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা খেল জার্মানি

ক্রীড়া ডেস্ক    

আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন এই ডিফেন্ডার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মাঝপথে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক। আইভরি কোস্টের বিপক্ষে সবশেষ ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এবার পুরো টুর্নামেন্টের বাকি অংশে আর দেখা যাবে না তাঁকে। আজ এক বিবৃতিতে জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) বিষয়টি নিশ্চিত করেছে।


ডিএফবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁ পায়ের লিগামেন্টের গুরুতর চোট পেয়েছেন শ্লটারবেক। এই চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা এই ফুটবলারকে। কত দিন পর মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো কিছু জানায়নি জার্মানি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন শ্লটারবেক। ম্যাচ দারুণ পারফরম্যান্সের সুবাদে ৮.৯ রেটিং পান তিনি। দলের গোল বন্যার দিনে ৩৮তম মিনিটে স্কোরশিটে নাম লেখান। তবে দ্বিতীয় ম্যাচে পাওয়া চোটই তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল।

শ্লটারবেকের ছিটকে যাওয়া প্রসঙ্গে জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান বলেন, ‘একজন অসাধারণ ডিফেন্ডার হিসেবে, বিশেষ করে তার চমৎকার বিল্ড-আপ প্লে’র জন্য শ্লটারবেককে আমরা খুব মিস করব। এটা তার বিশ্বকাপ হতে পারত।’

নাগেলসমান আরও যোগ করেন, ‘গতকাল আমরা সবাই তাকে মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করেছি। সে খুবই ইতিবাচক মানুষ, যা তাকে সামনে এগোতে সাহায্য করছে। ভালো দিক হলো, সে এখনো দলের সঙ্গেই আছে এবং মাঠের বাইরেও তার প্রভাব রয়েছে। আমাদের সেন্টার-ব্যাকে জোনাথন তা, অ্যান্টোনিও রুডিগার, ভালদেমার আন্তন এবং মালিক থিয়াও-এর মতো বিকল্প আছে।’

নেইমারকে ভয় পাচ্ছেন না স্কটল্যান্ডের ডিফেন্ডার

পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

মিনাবের নিহত শিশুদের স্মরণ, চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

এবার কত গোলে জিতবে আর্জেন্টিনা

‘মেসি সেরাদের সেরা’

নকআউটে উঠলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে যে দল

তাহলে কোন একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

কেপ ভার্দের ক্ষুধা মেটানো গোল ও এক বাবার উপহার

‘ব্রাজিলকে যত দ্রুত সম্ভব, ধাক্কা কাটিয়ে উঠতে হবে’

‘আর্জেন্টিনার কোনো দুর্বলতাই খুঁজে পাচ্ছি না’